অপরাধ

ঝিনাইদহ-বগুড়া-বরিশালে অস্ত্রসহ আটক ৭

আটক
আটক

ঝিনাইদহ, বগুড়া ও বরিশালে অস্ত্রসহ সাতজনকে আটক করা হয়েছে।

ঝিনাইদহের কোটচাদপুর থেকে একটি বিদেশি রিভালবার, ৪০ রাউন্ড গুলি, দেশিয় অস্ত্র ও মাদকদ্রব্যসহ ৩ জনকে আটক করেছে র্যা ব।

সোমবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যা ব-৬ এ ঘটনা জানিয়েছেন।

র্যা ব-৬ এর কোম্পানি কমান্ডার মো. মনির আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহের কোটচাদপুর উপজেলার ২নং ওয়ার্ড কাউন্সিলর মো. রেজাউল ইসলাম পাঠানের বাড়িতে অভিযান চালায়। অভিযানে ঘর তল্লাশি করে বালিশের নিচ থেকে একটি বিদেশি রিভলবার ও ৪০ রাউন্ড গুলি ও খাটের নিচ থেকে ৫টি দা, ১টি চাইনিজ কুড়াল ও ১টি বিদেশি ছোরা এবং দুই বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

এছাড়াও অপর দুই আসামির মধ্যে একজনের কাছ থেকে ১২ বোতল ফেন্সিডিল ও ৭০ পিছ ইয়াবা উদ্ধার করে র্যা ব-৬ এর সদস্যরা।

এছাড়াও সেখান থেকে নগদ ১লাখ ১৯ হাজার টাকা, একসেট পুলিশের পোশাক ও ৭ টি মোবাইলফোন উদ্ধার করা হয়েছে।

এদিকে, বগুড়ায় ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শহরের বারোপুর এলাকা থেকে রাকিবুল হাসান বাবু (২৮) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে।

ডিবি পুলিশ ধৃত বাবুর বাড়িতে তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি ও একটি রামদা উদ্ধার করে।

পুলিশ জানায় আটককৃত যুবকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া থেকে বিদেশি পিস্তল ও ম্যাগজিন ভর্তি গুলিসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

তারা হলেন আনিস,আলামিন,আসাদ। তাদের বাড়ি উপজেলার গুঠিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে।

রোববার রাতভর অভিযান চালিয়ে প্রথমে ৫০ পিস ইয়াবাসহ আনিসকে আটক করা হয় পরে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি মাতাবেক সোমবার সকালে অভিযান আল আমিন ও আনিসকে গুঠিয়া ইউনিয়ন থেকে গ্রেপ্তার করা হয়।

জেলা পুলিশ সুপার এসএম আক্তারুজ্জামান বলেন, গ্রেপ্তারকৃতরা চিহ্নিত মাদক ও অস্ত্র ব্যবসায়ী। তাদের বিরুদ্ধেও মাদক ও অস্ত্র আইনে মামলা করা হবে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ