চট্টগ্রামের খাতুনগঞ্জে চিনির বাজারে আবারো অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় অনিয়মের অভিযোগে মীর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুস সালাম ও দুই কর্মচারিকে আটক করা হয়। সোমবার দুপুরে খাতুনগঞ্জের চিনির বাজারে আবারো অভিযান চালায় ভ্রাম্যমান আদালত।
চিনির সঙ্গে নির্ধারিত পরিমাণ ভোজ্য তেল কিনতে মীর গ্রুপ পাইকারদের বাধ্য করছে বলে জানিয়েছে ভ্রাম্যমান আদালত।
এ সময় অনিয়মের অভিযোগে মোহাম্মদ আব্দুস সালামসহ ৪ জনকে আটক করা হয়।
জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট তহমিলুর রহমান বলেন, ক্রেতাদের চাহিদাকে পুঁজি করে মীর গ্রুপ আবারো চিনির দাম বাড়িয়ে বাজার অস্থির করে তোলার চেষ্টা করছে।
আটককৃতদের পরে জেলা প্রশাসন কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
৮ জুন বেশি দামে চিনি বিক্রির অভিযোগে মীর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুস সালাম ও সেলস ম্যানেজার জানে আলমকে ২০ লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।