অপরাধ

সিমের ভুয়া রেজিস্ট্রেশনের অভিযোগে আটক ২২

ভুয়া সিম
ভুয়া সিম

মোবাইল সিমের ভুয়া নিবন্ধনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাজধানীতে ২২ জনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ।

আটককৃতদের মধ্যে ৩ জন বেসরকারি মোবাইল সেবাদানকারী সংস্থা এয়ারটেলের কর্মচারী, বাকী ১৮ জন সিম বিক্রেতা।

মঙ্গলবার রাতে রাজধানীর তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশের তেজগাঁও অঞ্চলের ডিসি বিপ্লব সরকার বলেন, রাজধানীর তেজগাঁওয়ের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় অবৈধভাবে নিবন্ধিত প্রায় একলাখ সিম উদ্ধার করা হয়েছে। সিম নিবন্ধনের সময় একাধিকবার আঙুলের ছাপ সংরক্ষণ করে পরে তা দিয়ে এসব ভুয়া নিবন্ধন করা হয়।

জানা গেছে, গ্রেপ্তকারকৃত ব্যক্তিরা বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইল ফোনের সিমকার্ড রেজিষ্ট্রেশনের সময় কয়েক ব্যক্তির আঙ্গুলের ছাপ নিয়ে তাদের নামে অন্য মোবাইল ফোনের নম্বর রেজিষ্ট্রেশন করে।

এমন অভিযোগ এয়ারটেল অপারেটরে পড়ার পর তারা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) দারস্থ হয়। এ সব তথ্য বিটিআরসি পুলিশকে দেয়।

পরে পুলিশ মঙ্গলবার রাতে কাওরানবাজার, ফার্মগেট, তেজতুরিবাজার, তেজকুনি পাড়া ও ইন্দিরারোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ