অপরাধ

এসপিপত্নী হত্যা: সন্দেহভাজন পাঁচ জনের দেশ ছাড়ার উপর নিষেধাজ্ঞা

মাহমুদা আক্তার মিতু
মাহমুদা আক্তার মিতু

এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতু হত্যাকাণ্ডে সন্দেহভাজন পাঁচ জনের দেশ ছাড়ার উপর নিষেধাজ্ঞা দিয়েছে পুলিশ।

তারা হল- মুসা, রাশেদ, নবী, শাজাহান ও কালু—হত্যাকাণ্ডে তারা সরাসরি জড়িত ছিলেন বলে পুলিশ কর্মকর্তাদের ধারণা।

বুধবার চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) পক্ষ থেকে এ নিষেধাজ্ঞা দিয়ে বাংলাদেশের সব স্থল ও বিমানবন্দরে বার্তা পাঠানো হয়েছে।

সিএমপি কমিশনার ইকবাল বাহার সাংবাদিকদের বলেন, পাঁচজন যাতে দেশের বাইরে যেতে না পারে সেজন্য স্থল ও বিমানবন্দরগুলোকে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে।

মিতু হত্যাকাণ্ডে ‘সরাসরি জড়িত’ মোতালেব মিয়া ওয়াসিম ও আনোয়ার হোসেনের আদালতে দেয়া জবানবন্দিতে এ পাঁচজনের সংশ্লিষ্টতার কথা উঠে এসেছে বলে জানান তিনি।

গত শনিবার ওয়াসিম ও আনোয়াকে গ্রেপ্তারের পর সিএমপি কমিশনার বলেন, জিইসি মোড়ের কাছে মিতু হত্যাকাণ্ডে সাত-আটজন অংশ নিয়েছিল। তার মধ্যে ওয়াসিম গুলি চালান, আনোয়ার অনুসরণকারী ছিলেন।

তাদের জবানবন্দির ভিত্তিতে ওই হামলার ‘অস্ত্র জোগানদাতা’ এহতেশামুল হক ভোলা ও মনির হোসেন নামে দুজনকে মঙ্গলবার গ্রেপ্তারের কথা জানায় পুলিশ।

মিতু হত্যাকাণ্ডের তদন্তে মামলার বাদী পুলিশ কর্মকর্তা বাবুলকে জিজ্ঞাসাবাদ নিয়ে নানা গুঞ্জন চলছে। মুসাসহ কয়েকজন আটক বলেও গণমাধ্যমে খবর এসেছে, তবে পুলিশ তা নাকচ করে আসছে।

এদিকে, মিতু হত্যার তদন্ত সঠিক পথেই এগুচ্ছে বলে মনে করছেন আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যসহ বিশিষ্ট্যজনেরা।

এখন পর্যন্ত পুলিশের তদন্ত কার্যক্রমেও সন্তুষ্ট প্রকাশ করেছেন তারা। এর মাধ্যমে এ হত্যাকাণ্ডের সঠিক রহস্য বেরিয়ে আসবে বলেও তাদের প্রত্যাশা। তবে মামলার বাদীকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।

এক্ষেত্রে মানবাধিকার কর্মীরা বলছেন, পুলিশ বাহিনীর ভাবমূর্তি সমুন্নত রাখতে গিয়ে তদন্ত কার্য যাতে ভিন্ন দিকে প্রবাহিত না হয় সেই দিকটি খেয়াল রাখতে হবে। পাশাপাশি পুলিশের বাইরে আলাদা তদন্ত কমিটি গঠনেরও তাগিদ দিয়েছেন তারা।

চট্টগ্রামে পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মিতুর হত্যাকারীদের মধ্যে এপর্যন্ত ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র, মোটরসাইকেলসহ গুরুত্বপূর্ণ আলামতও উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে অস্ত্রের যোগানদাতাকেও। তবে কার নির্দেশে মিতু খুন হয়েছে এখনো তা জানা যায়নি।

মিতুর স্বামী বাবুল আক্তারকে গোয়েন্দা হেফাজতে নিয়ে প্রায় ১৫ ঘণ্টা ধরে জিজ্ঞাবাদের ঘটনা অন্যদিকে মোড় নেয়। এ নিয়ে নানা নাটকীয়তা তৈরি হয়। পরে বাবুল আক্তারকে তার শ্বশুরবাড়িতে পৌঁছে দেয়া হয়। বাবুল নিজেও জানান, গ্রেপ্তার নয়-আটককৃতদের শনাক্ত করতে তাকে ডেকে নেয়া হয়েছিল।

তদন্ত ঠিকমতোই এগুচ্ছে- মনে করলেও বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদের এই প্রক্রিয়া যথাযথ হয়নি বলে মনে করছেন পুলিশের সাবেক কর্মকর্তা নুরুল আনোয়ার।

তদন্তাধীন একটি বিষয় নিয়ে আলোচনার সুযোগ নেই উল্লেখ করলেও সুযোগ নেই হওয়ায় অগ্রগতি নিয়ে এখনো কোনো মিতু হত্যার বিচারের আওতায় আনতে হবে।

তবে আইন সালিশ কেন্দ্র: আসকের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক নূর খান মনে করছেন, বাবুল আক্তারকে গোয়েন্দা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করায় এ তদন্ত নিয়ে মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

এ জন্য পুলিশের উচিত তদন্তের সঠিক তথ্য মানুষের মধ্যে প্রকাশ করার কথা বলেন তিনি।

গত ৫ জুন সকালে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় চট্টগ্রামের জিইসি মোড়ে গুলি ও ছুরিকাঘাতে খুন হন মাহমুদা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ