অপরাধ

মিতু হত্যা: বাবুলের অন্যতম সোর্স মুছাতেই আটকে আছে রহস্য

মাহমুদা খানম মিতু
মাহমুদা খানম মিতু

মিতু হত্যা রহস্য তার স্বামী এসপি বাবুল আক্তারের অন্যতম সোর্স মুছাতেই আটকে আছে।

এ মামলার আসামি ও পুলিশের ভাষ্য, মুছাই জানে এ খুনের নেপথ্যে কে বা কারা। কিন্তু মুছারই হদিস নেই। আইন-শৃঙ্খলা বাহিনীর জালেই মুছা আছে এমন গুঞ্জন থাকলেও এ খবর উড়িয়ে দিয়েছে পুলিশ।

তারা বলছেন, মুছা ও অন্যান্য আসামিদের ধরতে অভিযান চলছে।

এদিকে, গ্রেপ্তার ভোলা ও মনিরের রিমান্ড শুনানি বৃহস্পতিবারও হয়নি।

মিতু হত্যায় গ্রেপ্তার ওয়াসিম ও আনোয়ারের বক্তব্যে উঠে আসে বাবুল আক্তারের অন্যতম সোর্স মুছার নাম।

পুলিশও বলছে, খুনের আদ্যোপান্ত জানে মুছাই কিন্তু সেই মুছাকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। যদিও আনোয়ার ও ওয়াসিমকে গ্রেপ্তার করার পর পুলিশের ইঙ্গিত ছিল মুছাসহ অন্য আসামিরা তাদের জালেই আছে।

জবানবন্দিতে আনোয়ার ও ওয়াসিম বলেছে, হত্যার আগের দিন মুছার বাসায় ঘুমায় তারা। খুনের পর মুছার মোটরসাইকেলে করেই পালিয়ে যায় ওয়াসিম ও নবী। খুনের জন্য মুছা তাদের প্রত্যেককে এক হাজার করে টাকা দেয়। এসব বক্তব্যে প্রমাণ হয় এই খুনের পরিকল্পনাকারী কে তা মুছাই বলতে পারবে।

মুছা ও অন্যান্য আসামিরা যাতে দেশ ছেড়ে পালাতে না পারে সেজন্য বিমান ও স্থলবন্দরে বিশেষ সতর্কতা পাঠানো হয়েছে।

পুলিশ বলছে, তাদের গ্রেপ্তার করতে পারলে মামলার তদন্ত অনেকটাই শেষ হয়ে আসবে।

গত ৫ জুন ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে সন্ত্রাসীদের ছুরিকাঘাত ও গুলিতে নিহত হন বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ