চট্টগ্রামে এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় শাহজাহান ও সাইদুল ইসলাম সাকু নামে আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার দেবদাস ভট্টাচার্য এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানিয়েছেন, শাহজাহান ও সাকুকে রাঙ্গুনিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে গ্রেপ্তার হওয়া ওয়াসিম ও আনোয়ার পুলিশকে জানিয়েছিলেন, শাহজাহান মিতু হত্যার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিল। আর সাকু হত্যাকারীদের মোটরসাইকেল সরবরাহ করে। আর এ হত্যায় অংশ নেয় কমপক্ষে ৭ জন।
এ মামলায় এরই মধ্যে ওয়াসিম ও আনোয়ার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেয়া হয়েছে।
গত ৫ জুন ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে সন্ত্রাসীদের ছুরিকাঘাত ও গুলিতে নিহত হন বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: