অপরাধ

গুলশানের কূটনৈতিক এলাকার হামলার ঘটনাপ্রবাহ

ঘটনাপ্রবাহ
ঘটনাপ্রবাহ

এ প্রথম কোনো অস্ত্রধারী দুর্বৃত্ত গোষ্ঠী রাজধানীর গুলশানের কূটনৈতিক এলাকার একটি রেস্তোরাঁয় ঢুকে জিম্মি ঘটনা ঘটালো। প্রাথমিক বিশ্লেষণে এ অস্ত্রধারীরা জঙ্গি বলেই ধারণা করা হচ্ছে। যথারীতি আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আইএস এর দায়ও স্বীকার করেছে।

আইনশৃঙ্খলা বাহিনী বলছে, দেশের কোথাও বা রাজধানী ঢাকায় হামলার মুখে বিদেশি জিম্মি করে এ ধরনের সন্ত্রাসী আক্রমণের ঘটনা এ প্রথম। কোনো জঙ্গি জিহাদী গোষ্ঠীই এর নেপথ্যে। তলোয়ারসহ তাদের বহন করা অস্ত্র ও স্লোগান সেই সাক্ষ্যই দেয়।

এদিকে, জঙ্গিদের এ জিম্মি ঘটনার ঘটনাক্রম উঠে এসেছে প্রত্যক্ষদর্শীদের বর্ণনায়।

তাদের ভাষ্যমতে, শুক্রবার রাত পৌনে ৯টার দিকে আট থেকে ১০ জন অস্ত্রধারী ‘আল্লাহু আকবর’ ধ্বনি দিয়ে তলোয়ার ও আগ্নেয়াস্ত্র হাতে ১০-১২টি বোমার বিস্ফোরণ ঘটায়। তারা জিম্মি করে সেখানে খেতে যাওয়া দেশি-বিদেশি সবাইকে।

রাত ১০টা ৩৫ মিনিটের দিকে অস্ত্রধারীরা পুলিশের ওপর পর পর ২টি বোমার বিস্ফোরণ ঘটায় ও গুলি ছোড়ে। রাত ১১টা পর্যন্ত সেখানে থেমে থেমে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে পুলিশের গুলিবিনিময় হয়।

রাত দেড়টার দিকে ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ বনানী থানার ওসি সালাহউদ্দিনের মৃত্যুর খবর জানায়। পরে মারা যান ডিবি পুলিশের সহকারি কমিশনার রবিউল ইসলাম।

রাত ২টার দিকে বার্তা সংস্থা রয়টার্স জানায়, জঙ্গিগোষ্ঠি আইএস এ ঘটনার দায় স্বীকার করেছে। রাত ১২ টার দিকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে এ ঘটনা সম্পর্কে অবহিত করে হোয়াইট হাউস।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ