অপরাধ

এসপিপত্নী হত্যা: রাশেদ–নবী বন্দুকযুদ্ধে নিহত

মাহমুদা খানম মিতু
মাহমুদা খানম মিতু

পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলার সন্দেহভাজন দুই আসামি রাশেদ ও নবী চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।

মঙ্গলবার চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ মামলায় গ্রেপ্তার ভোলা ও মনিরের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ ও ওয়াসিম এবং আনোয়ারের বক্তব্যে উঠে আসে বাবুল আক্তারের অন্যতম সোর্স মুছার নাম।

তবে মিতু হত্যা রহস্য তার স্বামী এসপি বাবুলের অন্যতম সোর্স মুছাতেই আটকে আছে তার মধ্যে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে।

এ মামলার আসামি ও পুলিশ জানায়, মুছাই জানে এ খুনের নেপথ্যে কে বা কারা— কিন্তু মুছারই হদিস নেই।

পুলিশ জানিয়েছে, মুছা ও অন্যান্য আসামিদের ধরতে অভিযান চলছে।

তারা এটাও জানিয়েছে, খুনের আদ্যোপান্ত জানে মুছাই কিন্তু সেই মুছাকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। যদিও আনোয়ার ও ওয়াসিমকে গ্রেপ্তার করার পর পুলিশের ইঙ্গিত ছিল মুছাসহ অন্য আসামিরা তাদের জালেই আছে।

জবানবন্দিতে আনোয়ার ও ওয়াসিম বলেছে, হত্যার আগের দিন মুছার বাসায় ঘুমায় তারা। খুনের পর মুছার মোটরসাইকেলে করেই পালিয়ে যায় ওয়াসিম ও নবী। খুনের জন্য মুছা তাদের প্রত্যেককে এক হাজার করে টাকা দেয়। এসব বক্তব্যে প্রমাণ হয় এই খুনের পরিকল্পনাকারী কে তা মুছাই বলতে পারবে।

মুছা ও অন্যান্য আসামিরা যাতে দেশ ছেড়ে পালাতে না পারে সেজন্য বিমান ও স্থলবন্দরে বিশেষ সতর্কতা পাঠানো হয়েছে।

পুলিশ বলছে, তাদের গ্রেপ্তার করতে পারলে মামলার তদন্ত অনেকটাই শেষ হয়ে আসবে।

গত ৫ জুন সকালে ছেলেকে স্কুলে নেওয়ার পথে চট্টগ্রামের জিইসি মোড় এলাকায় দুর্বৃত্তদের কোপ ও গুলিতে নিহত হন মাহমুদা খানম মিতু। এ ঘটনায় তাঁর স্বামী বাবুল আক্তার বাদী হয়ে একটি মামলা করেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ