অপরাধ

আইএস ভিডিওতে হুমকিদাতা তাহমিদ রহমান শাফি

তাহমিদ রহমান শাফি
তাহমিদ রহমান শাফি

সাইট ইন্টেলিজেন্সে আইএসের প্রকাশিত বাংলায় হুমকি দেয়া ভিডিওতে দেখা যাওয়া তিন জন তরুণের মধ্যে প্রথম জনের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। এখন পর্যন্ত পাওয়া তথ্যে জানা যাচ্ছে, তার নাম তাহমিদ রহমান শাফি।

বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষে গ্রামীণফোনে কাজ করতেন শাফি।

গ্রামীণফোনে তার একজন সাবেক সহকর্মী বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন, আইএসের ভিডিওতে দেখা যাওয়া প্রথম তরুণটি তাহমিদ রহমান শাফি।

তিনি জানিয়েছেন, শাফি গ্রামীণফোনের কম্যুনিকেশন বিভাগে ক্যাম্পেইন ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

সহকর্মীদের মধ্যে হাসিখুশি এবং সঙ্গীতপ্রিয় হিসেবে জনপ্রিয় ছিলেন।

তবে, ২০১০ সাল থেকেই শাফি কিছুটা চুপচাপ ও শান্ত হয়ে গিয়েছিল। বছর দুই আগে থেকে ধর্মের প্রতি অনুরাগী হয়ে ওঠে শাফি।

সাবেক ওই সহকর্মী আরো জানান, বেসরকারি একটি টেলিভিশনের সঙ্গীত বিষয়ক রিয়েলিটি শো ক্লোজআপ ওয়ানের প্রথম সিজনে সেরা ১৫তে জায়গা পেয়েছিল শাফি।

রবীন্দ্রসঙ্গীত নিয়ে পিএইচডি করার ইচ্ছা পোষণ ছিল শাফির।

সাইট ইন্টেলিজেন্সের ওয়েবসাইটে মঙ্গলবার প্রকাশ করা ভিডিওতে শাফিকে প্রথমে বাংলায়, পরে ইংরেজিতে বক্তৃতা দিতে দেখা যায়।

সূত্র বিবিসি বাংলা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ