অপরাধ

গুলশান হামলা: পাঁচ জঙ্গিসহ-সাইফুলও আসামি

গুলশান হামলা
গুলশান হামলা

রাজধানীর গুলশানে হলি আর্টিজার রেস্তোরাঁয় হামলার ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় নিহত পাঁচ জঙ্গি পাচক সাইফুল ইসলাম ও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে তিনটি মেশিনগানসহ আটটি আগ্নেয়াস্ত্র, প্রচুর গুলি, ব্যবহৃত গুলির খোসা ও নয়টি গ্রেনেডের পিনসহ ধারালো অস্ত্র উদ্ধার করার কথাও বলা হয়েছে।

পুলিশের জব্দ তালিকায় রয়েছে ১২টি গাড়ি, দুটি মোটরসাইকেল ও বিপুল পরিমাণ অস্ত্র।

এদিকে, পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট প্রধান উদ্ধারকৃত এক জিম্মির বরাত দিয়ে জানিয়েছেন, হত্যাকাণ্ডের পর পরই এক জঙ্গি মোবাইল ফোনে বাংলায় কাউকে ওই হত্যার খবর জানায়।

গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার তিন দিন পর গুলশান থানায় দায়ের করা সন্ত্রাস দমন আইনের মামলায় নিহত ৬ জন ও কয়েকজন অজ্ঞাতনামাকে আসামি করা হয়েছে। এতে গুলশানের রেস্তোরাঁ পাচক সাইফুল ইসলামকেও আসামির তালিকায় রেখেছে পুলিশ। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, হামলার ঘটনায় সে হামলাকারীদের সহায়তা করেছে।

আর মামলার অন্য পাঁচ আসামি হলো: নিহত জঙ্গি মীর সামেহ মোবাশ্বের, রোহান ইবনে ইমতিয়াজ, নিবরাস ইসলাম, খাইরুল ইসলাম পায়েল ও শফিকুল ইসলাম উজ্জল।

এজাহারে আরো বলা হয়, ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে তিনটি মেশিনগানসহ আটটি আগ্নেয়াস্ত্র, প্রচুর গুলি, ব্যবহৃত গুলির খোসা ও নয়টি গ্রেনেডের পিনসহ ধারালো অস্ত্র। মামলার জব্দ তালিকায় ১২টি গাড়ি, দুটি মোটরসাইকেলসহ বিপুল পরিমাণ অস্ত্র রয়েছে।

এদিকে, পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট প্রধান উদ্ধার পাওয়া এক জিম্মির বরাত দিয়ে জানিয়েছেন, হত্যাকাণ্ডের পর এক জঙ্গি মোবাইল ফোনে বাইরে কারো সঙ্গে বাংলায় কথা বলেছে, হত্যার খবরও দিয়েছে। তবে ওই জঙ্গি দেশে না বিদেশে কথা বলেছে, তা তদন্তে বেরিয়ে আসবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

ঘটনাস্থল থেকে আটক তাহমিদ, শাওন ও হাসনাত রেজা করিম- এই তিনজনকে সন্দেহের তালিকায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের মধ্যে নর্থ সাউথ ইউনির্ভাসিটির সাবেক শিক্ষক হাসনাত করিমকে গোয়েন্দা কার্যালয়ে রাখা হয়েছে। জব্দ করা হয়েছে তার ব্যবহৃত একটি ল্যাপটপ। তার বাবা রেজাউল করিম মোবাইল ফোনে দেশটিভিকে জানিয়েছেন, তিনি ছেলের কর্মকাণ্ডের বিষয়ে নিশ্চিত নন । তবে হাসনাত করিম এমন কাজ করবে না বলেও মনে করেন তিনি।

আর ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংদসীয় স্থায়ী কমিটির সভাপতি টিপু মুন্সী।

এদিকে, বুধবার গুলশান থানায় দায়ের করা মামলার নথি আদালতে উপস্থাপন করেছে পুলিশ। মহানগর হাকিম স্নিগ্ধা রাণী চক্রবর্তী আগামী ২৪ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেয়ার নির্দেশ দেন।

প্রসঙ্গত: গত শুক্রবার রাত পৌনে ৯টার দিকে গুলশানের হলি আর্টিজান বেকারিতে হত্যাযজ্ঞ চালায় জঙ্গিরা। ১২ ঘণ্টার শ্বাসরুদ্ধকর জিম্মি সংকটের রক্তাক্ত অবসান ঘটে শনিবার সকাল সাড়ে ৮টার দিকে সেনা নেতৃত্বাধীন সমন্বিত অভিযানের মাধ্যমে। অভিযান শেষে ঘটনাস্থল থেকে ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়, যাদের জঙ্গিরা আগেই ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেছিল। এ ২০ জনের মধ্যে ১৭ জন বিদেশি নাগরিক ও ৩ জন বাংলাদেশি। উদ্ধার অভিযানে নিহত হয় আরো ছয় জন। এর আগে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে প্রথম দফা উদ্ধার অভিযান চালাতে গিয়ে নিহত হন পুলিশের দুই কর্মকর্তা। আহত হন কমপক্ষে ৪০ জন পুলিশ সদস্য।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ