অপরাধ

আইন শৃঙ্খলা বাহিনীই দিল নিখোঁজ ১০ তরুণের তথ্য

নিখোঁজ ১০ তরুণ
নিখোঁজ ১০ তরুণ

রাজধানীর গুলশানের জঙ্গি হামলা ও জিম্মি ঘটনায় অংশ নেয়া নিব্রাস, রোহান, মুবাশ্বেরের মত দেশের অনেক তরুণই দীর্ঘদিন ধরে নিখোঁজ—এ তথ্য আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে পাওয়া গেছে।

হামলার পরে আইনশৃঙ্খলা বাহিনী সারাদেশে এমন নিখোঁজ হওয়ার তরুণদের বিষয়ে খোঁজ শুরু করে। সম্প্রতি নিরাপত্তা বাহিনীর মাধ্যমে দীর্ঘ সময় ধরে নিখোঁজ এমন ১০ তরুণের বিষয়ে জানা গেছে।

নিখোঁজরা হলেন- ঢাকার তেজগাঁওয়ের মোহাম্মদ বাসারুজ্জামান, বাড্ডার জুনায়েদ খান (পাসপোর্ট নম্বর- এ এফ ৭৪৯৩৩৭৮), চাপাইনবাবগঞ্জের নজিবুল্লাহ আনসারী, ঢাকার আশরাফ মোহাম্মদ ইসলাম (পাসপোর্ট নম্বর-৫২৫৮৪১৬২৫), সিলেটের তামিম আহমেদ চৌধুরী (পাসপোর্ট নম্বর-এল ০৬৩৩৪৭৮), ঢাকার ইব্রাহীম হাসান খান (পাসপোর্ট নম্বর-এ এফ ৭৪৯৩৩৭৮), লক্ষ্মীপুরের এ টিএম তাজউদ্দিন (পাসপোর্ট নম্বর- এফ ০৫৮৫৫৬৮), ঢাকার ধানমণ্ডির জুবায়েদুর রহিম (পাসপোর্ট নম্বর-ই ১০৪৭৭১৯), সিলেটের মোহাম্মদ সাইফুল্লাহ ওজাকি (পাসপোর্ট নম্বর-টি কে ৮০৯৯৮৬০) ও জুন্নুন শিকদার (পাসপোর্ট নম্বর-বি ই ০৯৪৯১৭২)।

আইন শৃঙ্খলাবাহিনীর ধারণা নিখোঁজ এ দশ তরুণই এখন জঙ্গি কর্মকাণ্ডে জড়িয়ে গেছে। সারাদেশে এমন নিখোঁজ তরুণের সঠিক সংখ্যা এখন পর্যন্ত নিরূপণ করা সম্ভব না হলেও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সাধারণ ডায়েরির হিসেবেই এ সংখ্যা একশোর উপরে। কোনো কোনো সূত্র এ সংখ্যা বলছে ১২২, কোনো কোনো সূত্র বলছে আরো অনেক বেশি।

সবচেয়ে আশঙ্কার বিষয়টি হলো, বেশিরভাগ নিখোঁজ তরুণ সঙ্গে আর কিছু না নিলেও নিজের পাসপোর্টটি নিয়েছে। এদের অনেকের বিষয়েই থানায় সাধারণ ডায়েরি করেছেন অভিভাবকরা।

প্রশ্ন হচ্ছে, সারাদেশে নিখোঁজ তরুণের সঠিক সংখ্যা তাহলে কত? আইন-শৃঙ্খলা বাহিনী এ সংখ্যা একশোর উপরে বললেও বিভিন্ন মাধ্যমে এ সংখ্যা অনেক বেশি বলে জানা গেছে।

গুলশানে হামলাকারী ৫ জঙ্গি সবাই বয়সে তরুণ এবং তারা ঘটনার অনেক আগে থেকেই নিখোঁজ ছিলেন।

গুলশান ঘটনায় জড়িত জঙ্গি রোহান ইমতিয়াজ নিখোঁজ হন গত বছরের ৩০ ডিসেম্বর, নিব্রাস ইসলাম এ বছরের শুরুতে এবং মীর সামিহ মোবাশ্বের ২৯ ফেব্রুয়ারি। নিখোঁজ হওয়ার পর তাদের পিতামাতা থানায় সন্তান নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরিও করেন। তবে গুলশান ঘটনার আগে কেউই খোঁজ পাননি সন্তানের। এ ঘটনায় জড়িত বগুড়ার অন্য দুই জঙ্গি শফিকুল এবং খায়রুলও দীর্ঘসময় ধরে ছিলেন লাপাত্তা।

গুলশানে নিহত জঙ্গি রোহানের বাবা ইমতিয়াজ আহমেদ খান একটি গণমাধ্যমকে জানান, নিখোঁজ হওয়ার পর ছেলের সন্ধান করতে গিয়ে তিনি জানতে পারেন দেশের উচ্চবিত্ত পরিবারের অনেক ছেলেই দীর্ঘসময় ধরে নিখোঁজ রয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ