অপরাধ

শোলাকিয়ায় পুলিশের ওপর হামলায় অংশ নেয় ৮ জঙ্গি

শোলাকিয়ায় হামলাকারী
শোলাকিয়ায় হামলাকারী

কিশোরগঞ্জের শোলাকিয়ায় পুলিশের ওপর হামলায় অংশ নেয় আট জঙ্গি। আহত হয়ে আটক হওয়া এক হামলাকারি প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ তথ্য দিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরো জানিয়েছে, নিহত একজনের পায়জামার নীচে জিন্সের প্যান্টে চাপাতি রাখার জন্য বিশেষভাবে বানানো চেম্বার ছিল।

এদিকে, সিসি ক্যামেরার এক ফুটেজে দেখা গেছে, পুলিশকে আক্রমণের জন্য দুই জঙ্গি চাপাতি, ককটেল ও পিস্তল হাতে দৌঁড়ে যাচ্ছে।

শোলাকিয়ায় ঘটনাস্থলে হামলায় আহত একজনসহ ৩ জনকে আটক করা হয়েছে। এসময়, ঈদগাহ মাঠের কাছে সন্ত্রাসী হামলায় আটজন অংশ নেয় বলে পুলিশের কাছে জানিয়েছে আহত আটক হয়ে আটক হওয়া ওই ব্যক্তি। তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরো জানান, ২৭ রোজার দিন তারা দিনাজপুর থেকে কিশোরগঞ্জে আসেন।

এদিকে, শোলাকিয়ায় হামলাস্থলের কাছে নীল রঙের ঢোলা পাঞ্জাবি ও পায়জামা পরা একজন অল্পবয়সী ছেলের মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে।

পুলিশ বলছে, সে সন্দেহভাজন হামলাকারী। গোলাগুলির মধ্যে পড়ে নিহত হয়। পুলিশ আরো জানায় তার পোশাকের মধ্যে বিশেষ কায়দায় ঢোলা পায়জামার নিচে চাপা জিনসের একটি প্যান্ট ছিল। জিনসের প্যান্টে কোমর থেকে হাঁটুর ওপর পর্যন্ত বিশেষ চেম্বার ছিল। ওই চেম্বারে চাপাতি জাতীয় লম্বা অস্ত্র রাখা যায়।

পুলিশের ধারনা, হামলার পর পোশাক বদলে হামলাকারীরা সাধারণ জনগনের সঙ্গে মিশে যাওয়ার চেষ্টা করে।

এদিকে, ঘটনাস্থলের এক বাড়িতে বসানো ক্লোজ সার্কিট ক্যামেরায় ধরা পড়ে অস্ত্র হাতে দৌঁড়াচ্ছে দুই জঙ্গি। একজনের হাতে চাপাতি, অন্য জনের হাতে ককটেল। দুইজনেরই ডান হাতে ফায়ারিং পজিশনে পিস্তল ধরা। কিন্তু, এখনো তাদের পাওয়া যায়নি। নাম পরিচয়ও জানা যায়নি। এরা কারা? কি পরিচয় তাদের ? ………ছবির কৃতজ্ঞতায় বাংলা নিউজ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ