অপরাধ

মিতু হত্যাকাণ্ড: পুলিশের কাছে মূলহোতা মুছার হদিস নেই

মাহমুদা খানম মিতু
মাহমুদা খানম মিতু

চট্টগ্রামে এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার সন্দেহভাজন মূলহোতা মুছার কোনো হদিস পাচ্ছে না পুলিশ। গ্রেপ্তারকৃতদের জবানবন্দি এবং পুলিশের তথ্যানুযায়ী, মুছাই এ হত্যাকাণ্ডে নেতৃত্ব দেয়। কিন্তু মুছাকে পুলিশ ২২ জুন গ্রেপ্তার করে বলে তার স্ত্রী দাবি করলেও পুলিশ তা অস্বীকার করছে।

এদিকে, জবানবন্দিতে নাম আসা রাশেদ ও নবী পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হওয়ার পর এই হত্যা রহস্য আরো চাপা পড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

মিতু হত্যা মামলায় গ্রেপ্তার আনোয়ার ও ওয়াসিমের দেয়া জবানবন্দিতে খুনের প্রধান হোতা হিসেবে মুছার নাম উঠে আসে। এ মামলায় আটক আসামিদের জিজ্ঞাসাবাদের সূত্রে পুলিশেরও দাবি মুছাই দিয়েছে খুনের নেতৃত্ব। কিন্তু, কোথায় এ মুছা? আনোয়ার ও ওয়াসিমকে গ্রেপ্তার করে সংবাদ সম্মেলনের সময় পুলিশের ইঙ্গিত ছিল মুছাসহ অন্যরা তাদের নজরেই আছে।

কিন্তু, সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পুলিশের কাছে মুছার হদিস হারিয়ে যেতে থাকে। কয়েকদিন আগে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে মুছার পান্না আক্তার দাবি করেন, গত ২২ জুন চট্টগ্রাম শহরের বন্দর এলাকা থেকে মুছাকে গ্রেপ্তার করে পুলিশ।

কিন্তু, পুলিশের তরফ থেকে বরাবরের মতোই বলা হচ্ছে মুছা তাদের কাছে নেই। বরং পুলিশ বলছে মুছাকে পেলে তাদের তদন্ত আরো সহজ হবে জানান মামলার তদন্ত কর্মকর্তা কামরুজ্জামান ও সিএমপির অতি. পুলিশ কমিশনার দেবদাস ভট্টাচার্য্য

এদিকে, এই মামলায় গ্রেপ্তার হওয়া আনোয়ার ও ওয়াসিম জবানবন্দিতে খুনের সঙ্গে নবী ও রাশেদের জড়িত থাকার কথাও জানায়। রাশেদের বাবা কয়েকদিন আগে সংবাদ সম্মেলন করে দাবি করেন ২৩ জুন রাশেদ ও নবীকে বোয়ালখালী থেকে পুলিশ গ্রেপ্তার করে। তবে, পুলিশ ওই সময় জানিয়েছিল রাশেদ ও নবী তাদের হাতে নেই। কিন্তু, মঙ্গলবার ভোরে রাঙ্গুনিয়ায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মারা যায় রাশেদ ও নবী।

এই দুজন নিহতের হওয়ার মধ্য দিয়ে মিতু হত্যার নেপথ্যে কারা বা কে ছিল সেটা আরো রহস্যে ঢাকা পড়েছে বলে মনে করা হচ্ছে।

গত ৫ জুন ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার পথে দুর্বৃত্বরা মিতুকে গুলি করে হত্যা করে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ