অপরাধ

রাজধানী-মাগুরার আলীগ নেতা ও কর্মী খুন

মানচিত্র
মানচিত্র

রাজধানীর সূত্রাপুর ও মাগুরার শালিখা আওয়ামী লীগ নেতা ও কর্মীকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রাজধানীর সূত্রাপুর থানার ধোলাইখালের রোকনপুরে শুক্রবার রাতে রাজীব হাসান (৩৮) নামের এক যুবলীগ নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে।

পরিবার পরিজন জানিয়েছেন, রাজীব হাসান ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের উপ-অর্থ সম্পাদক ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত পৌনে ১টার দিকে গুলিবিদ্ধ রাজীব হাসানকে সেখানে নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। রাজীবের মাথায় তিনটি গুলির ক্ষত চিহ্ন দেখা গেছে।

সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন কুমার বলেন, রোকনপুরের সড়কে গুলিবিদ্ধ অবস্থায় রাজীব পড়ে ছিলেন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে সেখান থেকে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে বলে জানান তিনি।

এদিকে, মাগুরার শালিখা উপজেলায় জলিল মোল্লা (৫০) নামে এক আওয়ামী লীগ কর্মীকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার চটকাবাড়ীয়া এলাকায় প্রতিপক্ষের লোকজন রড দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে দিয়ে কুপিয়ে জলিল মোল্লাকে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, টিভি দেখা নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে প্রতিপক্ষের হামলায় জলিল মোল্লা নিহত হন। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার অভিযান চলছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ