অপরাধ

শোলাকিয়া হামলা: আটক শফিউল আড়াই বছর ধরে নিখোঁজ ছিল

শোলাকিয়া হামলা
শোলাকিয়া হামলা

আড়াই বছর ধরে নিখোঁজ ছিল কিশোরগঞ্জের শোলাকিয়ায় হামলার ঘটনায় আটক শফিউল ইসলাম সোহান।

তার বাড়ি দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার দেবীপুর গ্রামে। তার বাবা হাই প্রধান জামাতের একজন সমর্থক ও নাশকতার মামলায় এজাহারভুক্ত আসামি। শফিউলকে আটক করার খবর জানাজানি হওয়ার পর থেকে বাড়িতে তালা দিয়ে আত্মগোপনে চলে গেছেন পরিবারের সদস্যরা।

কিশোরগঞ্জের শোলাকিয়ায় হামলার ঘটনায় আটক শফিউল ইসলাম সোহানের বাড়ি দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার দেবীপুর গ্রামে। পেশায় ইলেকট্রিক মিস্ত্রি বাবা হাই প্রধান জামাতের একজন সমর্থক। দশম জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন হামলার মামলায় এজাহারভুক্ত আসামিও সে। ওই সময় থেকেই গ্রেপ্তার এড়াতে পলাতক হাই প্রধান।

পুলিশ জানিয়েছে, দাখিল পাস করেই আড়াই বছর ধরে শফিউল বাড়ি থেকে নিখোঁজ ছিল। শোলাকিয়ায় হামলার দিন বাড়িতে তার মা ও বোন থাকলেও শফিউলকে আটকের খবর পেয়ে বাড়িতে তালা দিয়ে আত্মগোপনে চলে যান তারাও।

শফিউল সম্পর্কে ক্যামেরার সামনে কিছু বলতে রাজি হননি এলাকার কেউ। তবে, পরিবারের সদস্যদের সম্পর্কে জানতেও অনুসন্ধান চলছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

এদিকে, শফিউল সম্পর্কে জানতে জিজ্ঞাসাবাদের জন্য তার চাচাতো ভাই এনামুল হককে থানায় নেয়া হয়েছে। শফিউল আটক হওয়ার পর থেকেই গ্রামে বিরাজ করছে থমথমে পরিবেশ।

প্রসঙ্গত: ঈদের জামাতের এক কিলোমিটারে মধ্যে পুলিশের ওপর হামলা চালায় জঙ্গিরা। এ হামলায় ২ পুলিশ সদস্যসহ এক নারী নিহত হয়েছে। পরে পুলিশ ও হামলাকারীদের মধ্যে গোলাগুলিতে এক হামলাকারী নিহত হয়েছেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ