রাজবাড়ি সদর থানা থেকে শুক্রবার পুলিশ ৩টি তাজা হাতবোমাসহ সোহরাব ওরফে কামাল ওরফে কাসেম নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে।
রাজবাড়ী সংবাদদাতা জানিয়েছেন, শুক্রবার রাতে একটি ব্যাগ হাতে করে যাওয়ার সময় স্থানীয় জনতা তাকে হাতেনাতে ধরে ফেলেন।
এ সময় ব্যাগে থাকা একটি হাতবোমা বিকট আওয়াজে বিস্ফোরিত হয়।
পুলিশ গিয়ে ব্যাগে থাকা আরো ৩টি তাজা বোমাসহ তাকে আটক করে।
পুলিশের ধারণা, সন্ত্রাসী কোনো কর্মকাণ্ডের জন্য হাতবোমাগুলো নিয়ে আসা হচ্ছিল।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: