সিরিয়া যাওয়ার পথে তুরস্ককে আটক সন্দেহভাজন এক বাংলাদেশি তরুণকে ঢাকায় ফেরত পাঠানোর পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাক গ্রেপ্তার করা হয়েছে—জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
রোববার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।
রাজধানীর গুলশান এবং কিশোরগঞ্জে জঙ্গি হামলার পরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্য গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী।
এ সময় তোফায়েল বলেন, দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতেই বেছে বেছে বিদেশিদের হত্যা করা হচ্ছে।
এসব ঘটনায় দেশি-বিদেশি চক্র জড়িত বলে জানান তিনি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: