অপরাধ

জঙ্গি তৎপরতায় ঘুরে ফিরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়

 নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়

ব্লগার রাজীব হত্যা থেকে শুরু করে সাম্প্রতিক সময়ের রাজধানীর গুলশান ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলা। এসব ঘটনার সঙ্গে বারবারই ঘুরে ফিরে এসেছে- নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নাম। জঙ্গি কর্মকাণ্ডের সঙ্গে দেশের এ বেসরকারি বিশ্ববিদ্যালয়টির শুধুমাত্র শিক্ষার্থীই নয় শিক্ষকদেরও জড়িত থাকার অবীযোগ উঠেছে।

প্রমাণসাপেক্ষে বিভিন্ন সময় শিক্ষক-শিক্ষার্থীদের বহিষ্কার করলেও থেমে থাকেনি জঙ্গিদের কার্যক্রম। বিষয়টি নিয়ে বিব্রত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও। সংশ্লিষ্ট সকলেই এখন খুঁজে বের করার চেষ্টা করছেন দেশের নামীদামী শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্ররা কিভাবে জড়িয়ে পড়ছেন উগ্রবাদের সঙ্গে। এতে উঠে আসছে বেশ কিছু চমকপ্রদ তথ্যও।

বাংলাদেশে যে ব্লগার হত্যার মধ্য দিয়ে ২০১৩ সালে জঙ্গিরা নতুন শক্তিতে এবং নতুন মাত্রায় তাদের কার্যক্রম শুরু করে সেই আহমেদ রাজীব হায়দার হত্যাকাণ্ডে জড়িত গ্রেপ্তার ৫ জনই ছিল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। পলাতক থাকা হত্যার মূল পরিকল্পনাকারীও ছিলেন এ বিশ্ববিদ্যালয়েরই ছাত্র।

এ হত্যা মামলার বিচারে ২ ছাত্রের ফাঁসি এবং চার ছাত্রকে দেয়া হয়েছে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড।

এ ঘটনার পরে দেশের ব্যয়বহুল এ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উগ্রপন্থায় জড়িয়ে পড়ার বিষয়টি মাথা ব্যথার কারণ হয়ে দাড়ায় সব মহলেই।

বেশ কিছুদিন বিরতির পর গুলশান হামলার মধ্য দিয়ে আবারো সামনে আসে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নাম। এ ঘটনায় জড়িত অন্যতম জঙ্গি নিব্রাস ইসলাম ছিলেন এ বিশ্ববিদ্যালয়েরই ছাত্র। আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক থাকা অন্যতম সন্দেহভাজন প্রকৌশলী হাসনাত রেজাও নর্থ সাউথের সাবেক শিক্ষক। যাকে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে ২০১২ সালে অন্য তিন শিক্ষকের সঙ্গে অব্যাহতি দেয়া হয়।

গুলশানের ঘটনার রেশ কাটতে না কাটতেই বাংলাদেশে আরো জঙ্গি হামলার হুমকি দিয়ে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছে তিন তরুণ। যার মধ্যে সস্ত্রীক তুরস্কে পাড়ি জমানো তাহমিদও ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র।

সবশেষ ঈদের দিন শোলাকিয়া ঈদগাহ ময়দানের পাশে জঙ্গি হামলাকারী নিহত আবীর রহমান ছিলেন এ বিশ্ববিদ্যালয়ের বিবিএ শেষ বর্ষের ছাত্র।

এছাড়া ২০১৪ সালে নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে নাশকতা চেষ্টার অভিযোগে দণ্ডপ্রাপ্ত রেজওয়ানুল হাসান নাফিসও ছিলেন নর্থ সাউথের ছাত্র।

গতবছর বিশ্ববিদ্যালয়টির লাইব্রেরি থেকে নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরিরের জঙ্গিবাদী বইপত্র পায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের একটি তদন্ত দল।

অভিযোগ রয়েছে, বিশ্ববিদ্যালয়টির নামাজ ঘর থেকে হিযবুত তাহরির এর প্রচারণা চালানো হয়। যেখানে জোহরের নামাজের পর "পাঠসভা" নামে বৈঠকে পর্যায়ক্রমে কিছু শিক্ষক বক্তৃতা করেন।

জঙ্গী কর্মকাণ্ডের দায়ে এখন পর্যন্ত ৫ শিক্ষকসহ ১৪ শিক্ষার্থীকে বহিষ্কার করেছে প্রতিষ্ঠাণটি। তারপরও বিভিন্ন জঙ্গি ঘটনায় বার বার জএ প্রতিষ্ঠানের নাম আসায় বিব্রতবোধ করছেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কোন শিক্ষক বা কর্মকর্তা।

গত ১ জুলাই গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় এবং ঈদের দিন শোলাকিয়া ঈদগাহের কাছে হামলার ঘটনায় রাজধানীর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জড়িত থাকায় প্রমাণ পাওয়ার পর মন্ত্রী এসব কথা বলেন।

শুক্রবার ১ জুলাই রাত পৌনে ৯টার দিকে গুলশানের হলি আর্টিজান বেকারিতে হত্যাযজ্ঞ চালায় জঙ্গিরা। ১২ ঘণ্টার শ্বাসরুদ্ধকর জিম্মি সংকটের রক্তাক্ত অবসান ঘটে শনিবার সকাল সাড়ে ৮টার দিকে সেনা নেতৃত্বাধীন সমন্বিত অভিযানের মাধ্যমে। অভিযান শেষে ঘটনাস্থল থেকে ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়, যাদের জঙ্গিরা আগেই ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেছিল। এ ২০ জনের মধ্যে ১৭ জন বিদেশি নাগরিক ও ৩ জন বাংলাদেশি। উদ্ধার অভিযানে নিহত হয় আরো ছয় জন। এর আগে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে প্রথম দফা উদ্ধার অভিযান চালাতে গিয়ে নিহত হন পুলিশের দুই কর্মকর্তা। আহত হন কমপক্ষে ৪০ জন পুলিশ সদস্য।

আবার ঈদের জামাতের এক কিলোমিটারে মধ্যে পুলিশের ওপর হামলা চালায় জঙ্গিরা। এ হামলায় ২ পুলিশ সদস্যসহ এক নারী নিহত হয়েছেন। পরে পুলিশ ও হামলাকারীদের মধ্যে গোলাগুলিতে এক হামলাকারী নিহত হন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ