অপরাধ

শোলাকিয়া হামলা: ১০ দিনের রিমান্ডে তামিম

শোলাকিয়া
শোলাকিয়া

কিশোরগঞ্জের শোলাকিয়ায় হামলার ঘটনায় আটক জাহিদুল হক তামিমকে ১০ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। সোমবার মামলার তদন্ত কর্মকর্তা মো. মুরশেদ জামান জাহিদুলকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, রোববার রাতে কিশোরগঞ্জের এক নম্বর আমলি আদালতের মুখ্য বিচারিক হাকিম মো. আব্দুল সালাম খান তামিমের রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে, ওই হামলায় আটক শফিউলের বাবা জামাতের সাবেক নেতা হাই প্রধানকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার ঢাকার সাভার থেকে তাকে গ্রেপ্তার করে দিনাজপুর পুলিশের একটি বিশেষ দল।

জানা যায়, তিনি গত ১০ম জাতীয় সংসদ নির্বাচন ও পরবর্তী সময়ে বিভিন্ন হামলার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামী। মামলার পর থেকেই পলাতক ছিলেন তিনি।

গত শুক্রবার কিশোরগঞ্জ শহরের মনিপুরঘাট এলাকায় জাহিদুলের বাড়িতে গেলে তার পরিবার তাকে মানসিক ভারসাম্যহীন বলে দাবি করে। তারা বলেন, বছর দুয়েক আগে মা মারা যাওয়ার পর থেকে তিনি অসুস্থ। এক বছর আগে হঠাৎ পড়াশোনা ছেড়ে দেয় তামিম। এরপর থেকে বাসাতেই থাকতেন। প্রায়ই বাসা থেকে কাউকে কিছু না বলে দু-এক দিনের জন্য বের হতে যেতেন। তিনি কিশোরগঞ্জের ওয়ালি নেওয়াজ খান কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করে ঢাকায় তিতুমীর কলেজে ইংরেজিতে স্নাতক (সম্মান) পড়ছিলেন। অসুস্থতার কারণে তিনি পড়াশোনায় নিয়মিত নন।

প্রসঙ্গত, ঈদের দিন কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদগাহের কাছে টহলরত পুলিশের ওপর বোমা, গুলি ও চাপাতি নিয়ে জঙ্গি হামলা হয়। এতে দুই পুলিশসহ ৪ জন নিহত হন। আহত হন ১০ পুলিশ সদস্যসহ ১৩ জন।

হামলাকারীদের মধ্যে একজন গুলিতে নিহত হন। তার নাম আবির রহমান। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। হামলাকারী সন্দেহে শফিউল ইসলাম নামের আরেকজনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া ওই এলাকা থেকে সন্দেহভাজন জাহিদুল হককে গ্রেপ্তার করা হয়।

পুলিশ বলছে, হামলাকারীরা সবাই নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ