হরকাতুল জিহাদ নেতা মুফতি আব্দুল হান্নান মুন্সির ছোট ভাই মুন্সি কামরুজ্জামান ওরফে মতি মুন্সিকে রোববার গ্রেপ্তার করেছে পুলিশ। তিনিও নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠনটির সঙ্গে যুক্ত।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সেলিম রেজা এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানিয়েছেন, গভীর রাতে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ঘাঘরকান্দা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দুপুরে গোপালগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক তাকে হাজতে পাঠানোর নির্দেশ দেন।
গত ১২ এপ্রিল চন্দ্রদীঘলিয়া পলিটেকনিক ইনস্টিটিউট থেকে হান্নান মুন্সির আরেক ভাই আনিছুর রহমানসহ ৪ শিবিরকর্মীকে আটক করা হয়। তাদেরকেসহ ৯ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ১২ জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা করে পুলিশ।
গ্রেপ্তারকৃত মতি মুন্সি ওই মামলার অন্যতম আসামি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: