অপরাধ

গুলশান হত্যাকাণ্ড

নিখোঁজদের অনেকেই জঙ্গি কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে: বেনজীর

ফরেনসিক পরীক্ষাগারে আলামত পাঠানোর অনুমতি

বেনজীর আহমেদ
বেনজীর আহমেদ

নিখোঁজদের অনেকেই জঙ্গি কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে—আর দেশীয় জঙ্গিরাই এসব করছে সম্প্রতি গুলশান ও শোলাকিয়ার ঘটনায় জেএমবির সম্পৃক্ততাও পাওয়া গেছে জানিয়েছেন র্যা ব মহাপরিচালক বেনজীর আহমেদ।

দেশের জঙ্গি, সন্ত্রাসী, মাদক ও সামাজিক মাধ্যমে অপপ্রচার বন্ধে সবার কাছ থেকে তথ্য পেতে একটি অ্যাপস চালু করেছে র্যা ব সোমবার রাজধানীতে এর উদ্বোধন করে বাহিনীর মহাপরিচালক এ কথা বলেন।

এদিকে, রাজধানীর গুলশান হলি আর্টিজান রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলায় সংগৃহীত ৭৪টি আলামত পুলিশের ক্রিমিনাল ইনভেসটিগেশন ডিপার্টমেন্ট-সিআইডির ফরেনসিক পরীক্ষাগারে পাঠানোর জন্য সোমবার আদালতের অনুমতি চাওয়া হয়েছে।

এসব আলামতের মধ্যে রয়েছে পিস্তল, একে-২২ সেমি অটোমেটিক রাইফেল, রাইফেল ও পিস্তলের ম্যাগাজিন, গুলি, ছুরি, চাকু, চাপাতি, ঠোরা, মুঠোফোন, গ্রেনেডের সেফটি পিন।

এছাড়া নিহত জঙ্গিদের রক্তের প্যাথলজিক্যাল পরীক্ষাও করা হবে—আদালতের অনুমতি সাপেক্ষে এসব আলামতের পরীক্ষা করা হবে।

হামলার সময় গুলশানের ঘটনাস্থলের ওই ৭৯ নম্বর সড়ক ও পাশের ৭৮ নম্বর সড়কের সিসিটিভি ফুটেজে তিন যুবককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার ফুটেজ পাওয়া গেছে।

তদন্ত কর্মকর্তারা মনে করছেন, ওই তিন যুবককে জিজ্ঞাসাবাদ করতে পারলে গুলশান হামলার গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া সম্ভব হবে।

ওই তিন সন্দেহভাজন যুবককে খুঁজছে পুলিশ— তিনজনের পরনেই ছিল শার্ট-প্যান্ট তারা ইউনাইটেড হাসপাতালের দিকে যাওয়ার সময় একপর্যায়ে উধাও হয়ে যায় বলে জানান তারা।

তদন্ত কর্মকর্তারা, আশেপাশের ভবন থেকে সংগ্রহ করা ফুটেজ পর্যবেক্ষণ করে জানিয়েছেন, ওই রাতে জিম্মি হাসনাত করিমের হাতে অস্ত্র ছিল। হাসনাত করিম গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, জঙ্গিরা তাকে মেরে ফেলার হুমকি দেয়ায় তিনি অস্ত্র হাতে নিতে বাধ্য হয়েছিলেন।

জিম্মি অবস্থা থেকে উদ্ধার হওয়া আরেকজন ব্যবসায়ীপুত্র তাহমিদ হাসিবকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তারা।

প্রসঙ্গত, ১ জুলাই (শুক্রবার) রাত পৌনে ৯টার দিকে গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হত্যাযজ্ঞ চালায় জঙ্গিরা। ১২ ঘণ্টার শ্বাসরুদ্ধকর জিম্মি সংকটের রক্তাক্ত অবসান ঘটে শনিবার সকাল সাড়ে ৮টার দিকে সেনা নেতৃত্বাধীন সমন্বিত অভিযানের মাধ্যমে। অভিযান শেষে ঘটনাস্থল থেকে ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়, যাদের জঙ্গিরা আগেই ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেছিল।

এ ২০ জনের মধ্যে ১৭ জন বিদেশি নাগরিক ও ৩ জন বাংলাদেশি। উদ্ধার অভিযানে নিহত হয় আরও ছয় জন। এর আগে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে প্রথম দফা উদ্ধার অভিযান চালাতে গিয়ে নিহত হন পুলিশের দুই কর্মকর্তা। আহত হন কমপক্ষে ৪০ জন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ