অপরাধ

জঙ্গি হামলার পরিকল্পনা ফাঁস

পরিকল্পনা ফাঁস
পরিকল্পনা ফাঁস

রাজধানী ঢাকার গুলশান ও কিশোরগঞ্জের শোলাকিয়ার জঙ্গি হামলার সঙ্গে সংযোগ রেখে চট্টগ্রামের বিভিন্ন স্থাপনায় জঙ্গি হামলার পরিকল্পনা ফাঁস হয়েছে।

জেলার সীতাকুণ্ড থেকে গ্রেপ্তার হওয়া আনসার উল্লাহ বাংলা টিমের চার সদস্য পুলিশের কাছে এমন তথ্য দিয়েছে। তাদের কাছ থেকে আরো তথ্য জানতে পুলিশ তাদের পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে।

মঙ্গলবার চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের পাঁচ দিনের রিমান্ডের আবেদন মঞ্জুর হয়।

সম্প্রতি ঢাকার গুলশানে হলি আর্টিজান বেকারি এবং কিশোরগঞ্জের শোলাকিয়ার ঈদের জামাতে জঙ্গি হামলার পর চট্টগ্রামের বিভিন্ন স্থানেও হামলার পরিকল্পনা চলছে বলে খবর পায় জেলা পুলিশ। সীতাকুণ্ডে কয়েকজন জঙ্গি এ হামলার পরিকল্পনা করছে বলেও জানতে পারে তারা।

এ প্রেক্ষিতে শনিবার সন্ধ্যায় সীতাকুণ্ডের বারবকুণ্ডে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে আটক করে। জিজ্ঞাসাবাদে তাদের দেয়া তথ্য অনুযায়ী রোববার বিকেলে একই এলাকা থেকে মুছা ইবনে উমায়র নামে আরো একজনকে গ্রেপ্তার করে পুলিশ।

উমায়ের আনসার উল্লাহ বাংলা টীমের বায়তুল মাল সম্পাদক। তিনি সনাতন ধর্ম থেকে মুসলমানে ধর্মান্তরিত হয়েছেন বলে জানা গেছে। এ সময় তার কাছ থেকে ৪টি চাপাতি, ৪টি কিরিচ, ৫টি মোবাইল ফোন, একটি ল্যাপটপ ও একটি ট্যাবসহ বেশ কিছু জিহাদী বই উদ্ধার করা হয়।

সীতাকুণ্ডের যেসব কারখানায় বিদেশিরা চাকরি করেন, হামলার জন্য সেসব কারখানাকেই তারা টার্গেট করেছে বলে ধারণা পুলিশের।

এদিকে, হামলার মূল পরিকল্পনাকারীকে সনাক্ত করতে এবং বিস্তারিত তথ্য সংগ্রহ করতে আনসার উল্লাহ বাংলা টীমের গ্রেপ্তার হওয়া চার সদস্যকে মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।

এ সময় তাদের ১০ দিনের রিমান্ড আবেদন করলে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। তাদের বিরুদ্ধে সীতাকুন্ড থানায় অস্ত্র ও সন্ত্রাস দমন আইনে দুটি মামলা রয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ