অপরাধ

যৌতুক: ভালোবাসার বিয়ের করুণ পরিণতি

রিফাহ্ তাসফিয়া সালাম
রিফাহ্ তাসফিয়া সালাম

স্বামীর অমানুষিক নির্যাতনের শিকার হয়ে হাসপাতালে কাতরাচ্ছেন একজন গৃহবধূ। রিফাহ্ তাসফিয়া সালাম (২১) নামের এ গৃহবধূকে যৌতুকের জন্য মেরে তার হাত, পা ও পাঁজর ভেঙে দেয়া হয়।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ভালবাসার টানে সংসার করার স্বপ্ন নিয়ে দুই বছর আগে পছন্দের মানুষ সোহাগকে বিয়ে করেন রিফাহ্ তাসফিয়া। বিয়ের পর অল্প দিন স্বামীর সংসারে ভালই কাটে তার। এর পর ধীরে ধীরে স্বামী সোহাগের ভেতরের পাশবিকতা প্রকাশ পেতে থাকে। ক্রমে উঠে আসতে থাকে যৌতুকের দাবি।

পান থেকে চুন খসে যাওয়ার মতো তুচ্ছ ঘটনায়ও তাসফিয়ার ওপর চলে শরীরিক নির্যাতন। সর্বশেষ গত সোমবার তাসফিয়ার ওপর পাশবিক নির্যাতন চালিয়েছে তার স্বামী এবং ওই পরিবারের লোকজন।

নির্যাতনে তাসফিয়ার শরীরের বাঁ পায়ের দুই জায়গা, বাঁ হাতের দুই জায়গা, ডান হাতের এক জায়গা এবং বুকের পাঁজরের দুটি হাড় ভেঙ্গে গেছে। এছাড়াও মাথায় পড়েছে ১৭টি সেলাই। এমন নির্যাতনে গুরুতর আহত হলে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে তাসফিয়াকে।

এ ঘটনায় তাসফিয়ার মা হোসনে আরা পারভীন বাদী হয়ে রাজপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

মামলার অভিযোগে জানা গেছে, বছর দুই আগে নগরীর ডিঙ্গাডোবা এলাকার ফজলুল হকের ছেলে শামিউল হক সোহাগের সঙ্গে রিফাহ্ তাসফিয়া সালামের বিয়ে হয়। বিয়ের অল্প দিন পর থেকে যৌতুকের জন্য স্বামী সোহাগ প্রায়ই মারপিট করত তাসফিয়াকে। মেয়ের সুখের কথা চিন্তা করে এক লাখ ৫০ হাজার টাকা যৌতুক হিসেবে দেয়া হয় সোহাগকে। কিন্তু এর পরও নির্যাতন থামেনি।

সোমবার বিকেলে সোহাগ, সোহাগের মা জাহানারা বেগম সুজি (৫০), ভাই ফয়সাল (৩০), বাবা ফজলুল হক (৫৬) ও সজিব (২৮) মিলে লোহার পাইপ দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে তাসফিয়াকে। এ সময় তার হাত, পা ও পাঁজরের হাড় ভেঙ্গে যায়।

পরে স্থানীয় লোকজনের খবরে তাসফিয়ার চাচা মীর আবু সাইদ শিমুলসহ পরিবারের অন্য সদস্যরা গিয়ে তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে মঙ্গলবার তাকে রামেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।

রিফাহ্ তাসফিয়া সালামের মামা ফজলে রাব্বি বলেন, তাসফিয়ার ৬ মাসের এক মেয়েসন্তান রয়েছে। ওই শিশুটির কারণে ছোটখাটো নির্যাতনের কোন ঘটনা ঘটলে তারা চুপ থাকতেন। ভাগ্নিজামাইকে বোঝানোর চেষ্টা করতেন। তবে এবার পাশবিক নির্যাতন চালিয়েছে তারা।

কোনো সুস্থ মানুষ কখনই এভাবে নির্যাতন করতে পারে না বলে তার স্বামীর বিচার দাবি করেন তিনি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ