নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের সন্দেহভাজন দুই সদস্যকে অস্ত্র-গুলিসহ রাজধানীর উত্তরা থেকে বুধবার গ্রেপ্তার করেছে র্যা ব।
বৃহস্পতিবার র্যা ব-১–এর অধিনায়ক লে. কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের কাছে একটি পিস্তল, দুটি গুলি ও ৯টি ককটেল পাওয়া গেছে।
তবে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করা হবে না বলেও জানায় র্যা বের এ অধিনায়ক।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: