জঙ্গি তৎপরতায় উৎসাহিত করার অভিযোগে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) প্রথম বর্ষের একজন শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে।
মির্জা রবিউল হাসান নামের ওই শিক্ষার্থীকে বৃহস্পতিবার আদালতে হাজির করে রিমান্ড চেয়েছে পুলিশ। দুপুরে খুলনা মহানগর হাকিম মো. ফারুক ইকবালের আদালতে হাজির করা হয় রবিউল হাসানকে।
এ সময় তার পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। এ আবেদনের ওপর শুনানির জন্য আগামী ১৬ জুলাই দিন ধার্য করে আদালত।
রবিউলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে রবিউলের বিভিন্ন কর্মকাণ্ড দেখে সন্দেহ হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বুধবার রাতে তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।
পরে রাতেই তার বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি আইনে খান জাহান আলী থানায় মামলা করে পুলিশ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: