অপরাধ

লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ১

বন্দুকযুদ্ধ
বন্দুকযুদ্ধ

লক্ষ্মীপুর সদর উপজেলায় পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' তারেক হোসেন নামে একজন নিহত হয়েছেন।

লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. জুনায়েত কাউছার বলেন, রোববার ভোরে তারেকসহ সন্ত্রাসীরা মকরধছ এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে— এ খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে সন্ত্রাসী তারেক গুলিবিদ্ধ হয়ে মারা যান।

তারেক পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী- তার বিরুদ্ধে সদর থানাসহ বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজী ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে একাধিক মামলা রয়েছে। সে বাশার বাহিনীর সদস্য।

এএসপি জুনায়েত বলেন, ঘটনাস্থল থেকে একটি এলজি ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ