অপরাধ

গুলশান হামলা: নর্থ সাউথের প্রো-ভিসিসহ চারজন রিমান্ডে

গুলশান হামলা
গুলশান হামলা

রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলায় জড়িত জঙ্গিদের বাড়ি ভাড়া দেয়া এবং এ সংক্রান্ত তথ্য গোপন করার অভিযোগে গ্রেপ্তার নর্থ সাউথের উপ-উপাচার্যসহ চার জনকে জিজ্ঞাসাবাদের জন্য আট দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

রোববার ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম ও ট্রান্স ন্যাশনাল ইউনিটের পরিদর্শক হুমায়ুন কবির ওই চার জনক আদালতে হাজির করে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন এবং জিজ্ঞাসাবাদের জন্য তাদের ১০ দিন করে রিমান্ডের আর্জি জানান।

পুলিশের প্রসিকিউশন বিভাগের সাধারণ নিবন্ধন কর্মকর্তা রণপ কুমার ভক্ত বলেন, শুনানি শেষে মহানগর হাকিম তসরুজ্জামান প্রত্যেককে আট দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে ডিএমপির কাউন্টার টেরোরিজমের উপ-কমিশনার (ভারপ্রাপ্ত-ডিসি) সাইফুল ইসলাম গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।

ওই সময় তিনি বলেন, এ তিন জনকে ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদনের জন্য দুপুরে আদালতে পাঠানো হয়েছে—আদালতের বিচারক রিমান্ড মঞ্জুর করলে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।

এর আগে গতকাল গুলশান হামলায় জড়িত জঙ্গিদের বাড়ি ভাড়া দেয়া এবং এ সংক্রান্ত তথ্য গোপন করার অভিযোগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রোভিসি অধ্যাপক গিয়াস উদ্দিন আহসানসহ তিন জনকে আটক করে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। বিকেলে রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপকমিশনার মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক ব্যক্তিরা হলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রোভিসি ও স্কুল অব লাইফ অ্যান্ড হেলথ সাইন্সের ডিন অধ্যাপক গিয়াস উদ্দিন আহসান, তার ভাগনে আলম চৌধুরী ও ভবনের ব্যবস্থাপক মাহবুবুর রহমান তুহিন।

পুলিশ জানায়, জঙ্গিরা হামলার আগে বসুন্ধরা এলাকার ই-ব্লকের ৬ নম্বর সড়কের টেনামেন্ট-৩ এর একটি ফ্ল্যাটে শেষ পরিকল্পনা করে।

গত মে মাসে জঙ্গিদের অন্য সহযোগীরা গিয়াস উদ্দিনের ওই ফ্ল্যাটটি ভাড়া নেয়।

রোজার দুই দিন আগে হামলাকারীরা ওই বাসায় ওঠে— সেখান থেকে বালুভর্তি কার্টন, পরিধেয় বস্ত্রসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে। এসব কার্টনে হামলায় ব্যবহৃত গ্রেনেড রাখা হয়েছিল বলে ধারণা পুলিশের।

উল্লেখ, ১ জুলাই শুক্রবার রাত পৌনে ৯টার দিকে গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হত্যাযজ্ঞ চালায় জঙ্গিরা। ১২ ঘণ্টার শ্বাসরুদ্ধকর জিম্মি সংকটের রক্তাক্ত অবসান ঘটে শনিবার সকাল সাড়ে ৮টার দিকে প্যারাকমান্ডোর সমন্বিত অভিযানের মাধ্যমে। অভিযান শেষে ঘটনাস্থল থেকে ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়, যাদের জঙ্গিরা আগেই ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেছিল। এ ২০ জনের মধ্যে ১৭ জন বিদেশি নাগরিক ও ৩ জন বাংলাদেশি। উদ্ধার অভিযানে নিহত হয় আরো ছয় জন। এর আগে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে প্রথম দফা উদ্ধার অভিযান চালাতে গিয়ে নিহত হন পুলিশের দুই কর্মকর্তা। আহত হন কমপক্ষে ৪০ জন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ