অপরাধ

আসলাম চৌধুরীসহ ৬ জনের বিরুদ্ধে ডবল মুরিং থানায় মামলা

আসলাম চৌধুরী
আসলাম চৌধুরী

চট্টগ্রামে এ বি ব্যাংক, আগ্রাবাদ শাখার ৩২৫ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে বিএনপি নেতা আসলাম চৌধুরীসহ ৬ জনের বিরুদ্ধে ডবল মুরিং থানায় মামলা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

নগরীর ডবলমুরিং থানায় দুদকের উপ-সহকারী পরিচালক মানিক লাল দাশ মামলাটি দায়ের করেন।

এ মামলার অন্য আসামিরা হলেন- আসলাম চৌধুরীর ভাই আমজাদ চৌধুরী, জসিম চৌধুরী, স্ত্রী জামিলা নাসরিন, বাংলাদেশ ব্যাংকের জিএম বদরুল হক ও এবি ব্যাংকের এমডি ফজলুর রহমান।

এরমধ্যে আসলাম চৌধুরীর ভাই জসিম চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন দুদক-এর চট্টগ্রাম বিভাগের পরিচালক আজিজুল হক।

মামলার অভিযোগে বলা হয়, ২০১২ সালের ১১ নভেম্বর এবি ব্যাংকের আগ্রাবাদ শাখা থেকে আসলাম চৌধুরীর প্রতিষ্ঠান রাইজিং স্টিল মিলের নামে ৩২৫ কোটি টাকা ঋণ নিয়ে আর ফেরত দেয়া হয়নি।

দুদকের মামলায় আসলাম চৌধুরীর বিরুদ্ধে ঋণের এ অর্থ আত্মসাতের অভিযোগ করা হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ