নাটোরের সিংড়ায় শনিবার গোপন বৈঠকের সময় মিজানুর রহমান নামে আনসারউল্লাহ বাংলা টিমের সদস্য মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নাটোর সদর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানিয়েছেন, রাতে সিংড়া উপজেলার বড়বারইহাটি এলাকায় আনসারউল্লাহ বাংলা টিমের ৬-৭ জন সদস্য গোপন বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময়, বাকিরা পালিয়ে গেলে আটক করা হয় মিজানুর রহমানকে।
এসময়, মিজানুর রহমানের ব্যবহৃত একটি ল্যাপটপ, ৩টি জিহাদী বই উদ্ধার করা হয়। সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলোর সঙ্গে মিজানুর রহমান জড়িত কিনা সে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: