অপরাধ

মিতু হত্যা: তিন আসামি ৩ দিনের রিমান্ডে

মিতু
মিতু

চট্টগ্রামে পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার তিন আসামিকে ৩ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

রোববার দুপুরে আসামি ভোলা, সাকু ও শাজাহানকে মহানগর ম্যাজিষ্ট্রেট হারুন অর রশিদের আদালতে হাজির করা হয়।

তাদের অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ১০ দিনের রিমান্ডের আবেদন করে। আদালত প্রত্যেকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করে।

গত ২৭ জুন রাতে বাকলিয়া এলাকা থেকে মিতু হত্যাকাণ্ডে অস্ত্র সরবরাহকারী ভোলা ও মনিরকে গ্রেপ্তার করা হয়।

এছাড়া, ৩০ জুন রাতে রাঙ্গুনিয়া থেকে সাইদুল ইসলাম সাকু ও নগরী থেকে শাজাহানকে আটক করা হয়। সাকু এ হত্যাকাণ্ডের প্রধান আসামি মছার ছোট ভাই।

গত ৫ জুন সকালে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় নগরীর জিইসি মোড়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাত ও গুলিতে নিহত হন মিতু।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ