অপরাধ

গুলশান হামলায় জড়িত সন্দেহে এক নারী গ্রেপ্তার

সিসিটিভির ফুটেজ
সিসিটিভির ফুটেজ

রাজধানীর গুলশানে স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার সময় রেস্তোরাঁর বাইরে যে সন্দেহভাজন ৪ জনকে ঘোরাফেরা করতে দেখা গেছে তাদেরই একজন পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া নরসিংদীর রুমা আক্তার।

তবে পরিবারের দাবি, রুমা জঙ্গি নয়, মানসিক ভারসাম্যহীন। বুধবার গভীর রাতে জেলার শিবপুরের চরখুপী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকায় নিয়ে যায় পুলিশ।

সিসিটিভির ফুটেজে গুলশানের হলি আর্টিজান রেস্তোরায় হামলার সময় এর বাইরে সন্দেহভাজন চারজনকে ঘোরাফেরা করতে দেখা যায়। যাদের একজন নারীও ছিলেন।

বুধবার গভীর রাতে নরসিংদীর শিবপুরের সাধারচর ইউনিয়নের চরখুপি গ্রাম থেকে সন্দেহভাজন জঙ্গী সন্দেহে রুমা আক্তার নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়। ডিএমপি পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে ঢাকায় নিয়ে আসে।

রুমা আক্তারই সিসি ক্যামেরার ফুটেজে সনাক্ত হওয়া সেই নারী বলে নিশ্চিত করেছে তার পরিবার। তবে তাদের দাবি, সে মানসিক ভারসাম্যহীন। রুমা ঢাকায় বাসা-বাড়িতে গৃহপরিচারিকার কাজ করেন।

গুলশানে হামলার ঘটনায় নিজের মেয়ে গ্রেপ্তার হওয়া নিয়ে বিব্রত রুমার মুক্তিযোদ্ধা বাবা।

সুষ্ঠু তদন্ত দাবি করে তিনি বলেন, ঘটনায় রুমা জড়িত থাকলে যেকোন শাস্তি মেনে নেবেন।

রুমা আক্তার গত বছর ডিসেম্বরে গৃহপরিচারিকার ভিসা নিয়ে দুবাইয়ে যান। তিন মাস পর দেশে ফিরে আসেন। বর্তমানে ঢাকার বাড্ডায় ভাড়া বাসায় থাকছিলেন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ