সারাদেশে নিখোঁজ ২৬২ জনের মধ্যে যশোরের মনিরামপুরেই রয়েছে ১৫ জন।
স্থানীয়ভাবে নিখোঁজ এসব ব্যক্তি আদৌ জঙ্গি কর্মকাণ্ডে জড়িত কি না সে ব্যপারে খোঁজ-খবর নিচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনী।
তবে নিখোঁজ অনেক পরিবারের দাবি, বিদেশে চাকরির জন্য পাড়ি দিতে গিয়ে পাচারের শিকার হয়েছেন তারা।
নিখোঁজ অনেকেই হতদরিদ্র পরিবারের সদস্য—আর তাদের অনেকের বিরুদ্ধে সন্দেহজনক কোনো কর্মকাণ্ডের তথ্যও পাওয়া যায়নি বলে জানিয়েছেন রাজগঞ্জ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা আইনুদ্দিন বিশ্বাস।
পরিবার পরিজন দেশ টিভিকে বলেন, দালাল ধরে ভালো বেতনে চাকরির আশায় সমুদ্র পথে বিদেশে পাড়ি জমাতে গিয়ে তারা নিখোঁজ হয়েছেন।
নিখোঁজ অনেক যুবকেই ভালো বলে জানেন এলাকাবাসী। নিখোঁজ রয়েছেন আদম ব্যবসার দালাল আশরাফুলও।
রাজধানীর গুলশান ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় হামলার পর সারাদেশে ২৬২ জন নিখোঁজের যে তালিকা করেছে আইন শৃঙ্খলা বাহিনী তার মধ্যে ১৫ জনই যশোরের মনিরামপুর উপজেলার যাদের অনেকেই মাঠে কাজ করতেন।