কিশোরগঞ্জের শোলাকিয়ায় হামলার ঘটনায় গ্রেপ্তার জঙ্গি শফিউলকে আশ্রয়দানকারি গাইবান্ধার মাদ্রাসা শিক্ষক আনোয়ার হোসেনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, শুক্রবার রাতে গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তাকে গোবিন্দগঞ্জ থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
রিমান্ডে অভিযুক্ত জঙ্গি শফিউল আইন-শৃঙ্খলা বাহিনীকে জানিয়েছেন, শোলাকিয়ায় হামলার আগে তিনি গোবিন্দগঞ্জে আনোয়ার হোসেনের বাড়িতে থাকতেন।
গ্রেপ্তারকৃত আনোয়ার হোসেন গোবিন্দগঞ্জের খলসী ইবতেদায়ী মাদ্রাসার সুপার।
জানা গেছে, কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠের কাছে হামলাকারীরা তিন মাস আগে আনোয়ার হোসেনের বাসা ভাড়া নিয়েছিল। ওই বাসা শহরের নীলগঞ্জ মোড়ের পাশে, ঘটনাস্থলের এক কিলোমিটারের মধ্যে।
গত ৭ জুলাই ঈদের দিন সকালে শোলাকিয়ায় দেশের বৃহত্তম ঈদ জামাতের একজন পুলিশ চেকপোস্টে কয়েকজন হামলাকারী বোমার বিস্ফোরণ ঘটায়। ওই ঘটনায় নিহত হন ২ পুলিশ সদস্যসহ ৪ জন।