অপরাধ

সিরাজগঞ্জে জেএমবির চার নারী সদস্য আটক

জেএমবির চার নারী সদস্য আটক
জেএমবির চার নারী সদস্য আটক

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ-জেএমবির চার নারী সদস্যকে সিরাজগঞ্জ থেকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

তারা হলো— সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলার বাদুল্যাপুরের মাহবুবুর রহমানের স্ত্রী নাদিরা তাবাসসুম রানী (৩০), বগুড়ার শাহজাহানপুর উপজেলার ক্ষুদ্র ফুলকোটের মো. খালিদ হাসানের স্ত্রী হাবিবা আক্তার মিশু (১৮), এই উপজেলার পরানবাড়িয়ার সুজন আহমেদ বিজয়ের স্ত্রী রুমানা আক্তার রুমা (২১) ও গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মোচাদহ দক্ষিণপাড়ার মামরুল ইসলাম সরদারের স্ত্রী রুনা বেগম (১৯)।

রোববার ভোররাতে সিরাজগঞ্জ জেলা শহরের মাছুমপুর এলাকার একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়।

সিরাজগঞ্জের পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত সোয়া ৩টার দিকে মাছুমপুর এলাকায় অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়। নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে তারা ওই বাড়িতে বসে গোপন বৈঠক করছিল।

তিনি আরো বলেন, ঘটনাস্থল থেকে ছয়টি ককটেল, গ্রেনেডসহ বোমা তৈরির বেশকিছু সরঞ্জাম ও ৯টি জিহাদি বই উদ্ধার করা হয়েছে।

আটক চার জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

এদিকে, শনিবার দিবাগত রাতে দিনাজপুরের রামনগর এলাকার বকুলভিলা ছাত্রাবাসে অভিযান চালিয়ে শিবিরের অর্থ সম্পাদক ময়নুল ইসলামসহ ৮ জনকে আটক করেছে পুলিশ।

তারা সেখানে গোপন বৈঠক করছিলো বলে জানা গেছে। আটকদের কয়েকজনের বিরুদ্ধেই নাশকতার মামলা রয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ