অপরাধ

নড়াইলে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

‘বন্দুকযুদ্ধে’
‘বন্দুকযুদ্ধে’

নড়াইলের নড়াগাতি থানায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ‘ডাকাতের’ নিহত হয়েছেন।

নড়াগাতির ওসি মাহবুবুর রহমান বলেন, পহরডাঙ্গা গ্রামে অস্ত্র ও ডাকাতিসহ একাধিক মামলার আসামি মিজানকে শনিবার রাতে গোপালগঞ্জ জেলা শহর থেকে গ্রেপ্তার করা হয়। সেখান থেকে নড়াগাতি আনার পথে পহরডাঙ্গার বালুমাঠ এলাকায় তার সহযোগীরা তাকে ছিনিয়ে নেয়ার জন্য পুলিশের দিকে গুলি ছোড়ে। পুলিশ পাল্টা গুলি করলে মিজান মারা যান।

এ সময় ঘটনাস্থল থেকে একটি শাটার গান, চার রাউন্ড গুলি ও দুটি রামদা উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান।

নিহত মিজান (৩৪) নড়াগাতি থানার বাগুডাঙ্গা গ্রামের রতন কাজীর ছেলে।

মিজানের নামে নড়াগাতি থানায় ছয়টি ডাকাতি মামলাসহ বাগেরহাটের মোল্লারহাট থানা ও গোপালগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান ওসি মাহবুবুর।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ