অপরাধ

আবারো পায়ুপথে বাতাস ঢুকিয়ে শিশু হত্যা

নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের কাঁচপুরে একটি কারখানায় পেটে বাতাস ঢুকিয়ে সাগর বর্মণ (১০) নামে এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে।

রোববার দুপুরে এ ঘটনার পর শিশুটিকে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডেকেলে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন।

পরিবারের অভিযোগ, কাঁচপুরে জবেদা টেক্সটাইল অ্যান্ড স্পিনিং ফ্যাক্টরিতে কাজ করার সময় শিশুটির পায়ুপথে মেশিন দিয়ে বাতাস ঢুকানো হয়। এই কারণে তার মৃত্যু হয়। চিকিৎসক জানায়, ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকারিয়া জানান, নিহত সাগর বর্মণ ওই কারখানায় শ্রমিকের কাজ করত।

তিনি বলেন, দুপুর ২টার দিকে কারখানার অন্য শ্রমিকরা মিলের একটি পাম্প থেকে সাগরের মলদ্বার দিয়ে বাতাস দিলে সে অসুস্থ হয়ে পড়ে।

গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে বিকেল ৪টার দিকে সেখানে তার মৃত্যু হয় বলে জানান তিনি।

গত বছরের ৪ আগস্ট খুলনা নগরীর টুটপাড়া এলাকায় একটি মোটর গ্যারেজে মলদ্বারে পাইপের মাধ্যমে হাওয়া ঢুকিয়ে মো. রাকিব হাওলাদারকে হত্যা করা হয়। ওই ঘটনায় দুই জনের ফাঁসির রায় হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ