নারায়ণগঞ্জের রূপগঞ্জে তুলা কারখানায় কাজ করার সময় পেটে বাতাস ঢুকিয়ে সাগর নামে এক শিশুকে হত্যার ঘটনায় সোমবার ৪ জনের নাম উল্লেখ করে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে নিহতের পরিবার।
এ পর্যন্ত একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাতে নিহত সাগরের বাবা রতন বর্মণ বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে যাত্রামুড়া এলাকা থেকে মামলার আসামি কারখানার প্রশাসনিক কর্মকর্তা নাজমুল হুদাকে গ্রেপ্তার করে পুলিশ।
এর আগে রোববার সকালে রূপগঞ্জের ওই তুলা কারখানায় পেটে বাতাস ঢুকিয়ে সাগরকে হত্যা করা হয় বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়।
গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে বিকেল ৪টার দিকে সেখানে তার মৃত্যু হয় বলে জানান তিনি।
গত বছরের ৪ আগস্ট খুলনা নগরীর টুটপাড়া এলাকায় একটি মোটর গ্যারেজে মলদ্বারে পাইপের মাধ্যমে হাওয়া ঢুকিয়ে মো. রাকিব হাওলাদারকে হত্যা করা হয়। ওই ঘটনায় দুই জনের ফাঁসির রায় হয়েছে।