অপরাধ

র‌্যাবের তালিকা হালনাগাদ: নিখোঁজ ২৬১ থেকে ৬৮ জনে

নিখোঁজ
নিখোঁজ

সাম্প্রতিক সময়ে সারাদেশে নিখোঁজদের হালনাগাদ তালিকা প্রকাশ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ তালিকায় ৬৮ জন নিখোঁজ রয়েছে বলে জানানো হয়েছে।

সোমবার সন্ধ্যায় র‌্যাবের ফেইসবুক পেইজে হালনাগাদ তালিকা প্রকাশ করা হয়েছে।

হালনাগাদ তালিকায় বলা হয়েছে, গত ২০ জুলাই ২০১৬ তারিখে র‌্যাবের ফেইসবুক পেইজে ২৬১ জন নিখোঁজ ব্যক্তির তালিকা প্রকাশ করা হয়। উক্ত তালিকা প্রকাশের পর অনেক নিখোঁজ ব্যক্তি তাদের পরিবারের কাছে ফিরে এসেছেন বলে তথ্যে পাওয়া গেছে।

দেশব্যাপি র‌্যাব কর্তৃক সর্বশেষ অনুসন্ধান ও তদন্তে ৬৮ জন নিখোঁজ ব্যক্তির (বয়স ১৫-৪০ বছর পর্যন্ত) হালনাগাদ তথ্য দেয়া হয়েছে।

আর র‌্যাব কর্তৃক এ তালিকা হালনাগাদের কাজ একটি চলমান প্রক্রিয়া।

এ তালিকা প্রকাশের পর কোনো ব্যক্তি যদি পরিবারের কাছে ফিরে আসে অথবা উক্ত তালিকার বাহিরে যদি কারো কাছে কোনো নিখোঁজ ব্যক্তির সন্ধান থাকে তাহলে +৮৮০১৭৭৭৭২০০৭৫ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ