মানিকগঞ্জের দৌলতপুরের চারটি ইউনিয়নের দুর্গম চরাঞ্চলে জঙ্গিবিরোধী অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। অভিযানে এ পর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার ভোর থেকে মানিকগঞ্জের পুলিশ সুপার মাহফুজুর রহমানের নেতৃত্বে এই অভিযান চালাচ্ছে যৌথবাহিনীর দুই শতাধিক সদস্য।
এসময় আবুল বাশার, ইসহাক আলী ও শাহ আলম নামের তিনজনকে আটক করা হয়।
এসব চরাঞ্চলে জঙ্গিরা আশ্রয় নিয়ে প্রশিক্ষণ নিতে পারে বলে ধারণা করছে আইনশৃঙ্খলাবাহিনী।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: