সিলেটের জকিগঞ্জে রাতভর অভিযান চালিয়ে জামাত-শিবিরের নেতাকর্মীসহ ৩১ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও পুলিশ।
পুলিশের বরাত দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, বুধবার রাত থেকে ভোররাত পর্যন্ত সিলেটের জকিগঞ্জে র্যাব ও পুলিশ অভিযান চালায়। তারা জকিগঞ্জের বিভিন্নস্থান থেকে সন্দেহভাজন ৩১ জনকে আটক করে। এদের মধ্যে নাশকতা মামলার আসামি ও জামাত-শিবিরের নেতাকর্মী রয়েছেন।
এসময় তাদের কাছ থেকে ছুরি, চাপাতি ও বিপুল সংখ্যক জিহাদী বই উদ্ধার করা হয় বলেও জানান তিনি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: