দিনাজপুরের রামনগর এলাকা থেকে ককটেল, বিস্ফোরক দ্রব্যসহ সন্দেহভাজন ৩ জেএমবি সদস্যকে বৃহস্পতিবার আটক করেছে পুলিশ।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, রাত পৌনে দুইটার দিকে শহরের রামনগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। একটি মোটরসাইকেলে তিন আরোহীকে টহল পুলিশ থামাতে চাইলে তারা মোটরসাইকেল রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় স্থানীয়দের সহায়তায় তাদের আটক করে পুলিশ।
তাদের কাছে থাকা একটি ব্যাগ থেকে ১৯টি ককটেল, গানপাউডার ও জিহাদী বই উদ্ধার করা হয়।
এদিকে, সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে জামাত-শিবিরের ২৩কর্মীসহ ৭৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: