টেকনাফে অনুমতি না নিয়ে রোহিঙ্গাদের মাঝে টাকা ও ত্রাণ বিতরণের সময় এক সৌদি নাগরিক ও মিয়ানমারের রোহিঙ্গা জঙ্গি সংগঠন আরএসও নেতাসহ চার জনকে গ্রেপ্তার করেছে বিজিবি।
শনিবার দুপুরে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল আবুজার আল জাহিদ জানিয়েছেন, বাহারছড়ায় একটি মসজিদ উদ্বোধনের নামে কিছু বিদেশি নাগরিক ও স্থানীয় রোহিঙ্গারা গোপন বৈঠক করছে এমন খবর পেয়ে সেখানে অভিযান চালায় বিজিবি। সেখান থেকে মিয়ানমারের জঙ্গি সংগঠন আরএসও'র নেতা হাফেজ সালাউল ইসলাম, সৌদি নাগরিক আহমেদ সালেহ আল খামদিকে গ্রেপ্তার করা হয়।
টেকনাফ উপজেলা চেয়ারম্যান জাফর আলম, ভাইস চেয়ারম্যান মাওলানা রফিক উদ্দিন ও বাহারছড়া ইউপি চেয়ারম্যান মাওলানা আজিজ উদ্দিনসহ বেশ কয়েকজন পালিয়ে যায় বলে জানান তিনি।
পরে যে বাড়িতে বৈঠক চলছিল সে বাড়ির মালিক মাওলানা ছৈয়দ করিমকে গ্রেপ্তার করে পুলিশ।