অপরাধ

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে নূর হোসেনের স্ত্রী গ্রেপ্তার

গ্রেপ্তার
গ্রেপ্তার

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের স্ত্রী রুমা আক্তারকে (৪০) গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার সকালে সিদ্ধিরগঞ্জের রসুলবাগ এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকারিয়া জানান, দুদক প্রধান কার্যালয়ের একটি দল সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের সহায়তায় সকাল ৭টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

দুদক সূত্র জানা গেছে, রুমা হোসেনের বিরুদ্ধে ৩ কোটি ৬২ লাখ টাকার সম্পদের তথ্য গোপন ও ৫ কোটি ৩ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। নূর হোসেনের বিরুদ্ধে পাঁচ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে মামলায়।

সকালে রাজধানীর রমনা থানায় দুটি মামলা করেন দুদকের উপপরিচালক জুলফিকার আলী।

মামলার এক ঘণ্টার মধ্যে জুলফিকার আলী ও আরেক উপপরিচালক এস এম রফিকুল ইসলামের নেতৃত্বে দুদকের একটি দল নারায়ণগঞ্জের শিমরাইলের বাসা থেকে রোমা হোসেনকে গ্রেপ্তার করে। নারায়ণগঞ্জের সাত খুন মামলায় গ্রেপ্তার হয়ে নূর হোসেন বর্তমানে কারাগারে রয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, নূর হোসেনের বিরুদ্ধে অনুসন্ধানে ৩ কোটি ৩ লাখ ৮৩ হাজার ৮০৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ পাওয়া গেছে। এ ছাড়া ২০১৫ সালের ১২ ডিসেম্বর দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে নূর হোসেন ২ কোটি ৮৫ লাখ ৪৭ হাজার ৪৯২ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন।

রুমা হোসেন ২০১৫ সালের ৮ ডিসেম্বর দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে ৩ কোটি ৬২ লাখ ৭০ হাজার টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য গোপন করেন। অনুসন্ধানে তার ৫ কোটি ৩ লাখ ২২ হাজার ১১৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের খোঁজ পায় দুদক।

উল্লেখ, ২০১৪ সালের এপ্রিলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলামসহ সাতজন খুনের ঘটনার পর নূর হোসেন ভারতে পালিয়ে যায়। দুদক ওই বছরের ২৯ মে তার সম্পদের অনুসন্ধানে নামলেও পরে এই কার্যক্রম অনেকটা স্থবির হয়ে পড়ে। গতবছরের ১২ নভেম্বর ভারত থেকে তাকে দেশে ফিরিয়ে আনার পর দুদকের অনুসন্ধানেও গতি আসে। এই ধারাবাহিকতায় উপপরিচালক জুলফিকার আলী অনুসন্ধান শেষে নূর হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ