নাশকতা প্রতিরোধে দেশের বিভিন্ন স্থানে রোববার রাত থেকে সোমবার পর্যন্ত অভিযান চালিয়ে ৬৫ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনী।
যশোরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫৮ জনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে ২ জন জামাতকর্মী, বাকিদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে বলে জানিয়েছে যশোর পুলিশ কন্ট্রোল রুম।
এদিকে, সোমবার সকালে বরিশালে চৌমাথা এলাকা থেকে সাহাবুল আলম নামের এক ব্যক্তিকে অস্ত্র ও গুলিসহ আটক করে পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জ থেকে অস্ত্র বিক্রির উদ্দেশে মাহাবুল বরিশালে আসে বলে জানা গেছে।
এছাড়া, নাশকতা প্রতিরোধে পুলিশের রাতভর অভিযানে চুয়াডাঙ্গা থেকে আটক করা হয় ৬ জনকে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: