অপরাধ

আদালতের নির্দেশনা পেলেই নিহত জঙ্গিদের নমুনা ল্যাবে যাবে

কল্যাণপুরে নিহতরা
কল্যাণপুরে নিহতরা

আদালতের নির্দেশনা পেলেই কল্যাণপুরে নিহত জঙ্গিদের নমুনা ডিএনএ ল্যাবে পাঠানো হবে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগের সহযোগী অধ্যাপক সোহেল মাহমুদ। সোমবার ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, এরইমধ্যে নিহতদের ডিএনএ টেস্টের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে—আর গুলশানে নিহত জঙ্গিদের কেমিকেল টেস্টের রিপোর্ট আগামী সপ্তাহে পাওয়া যাবে।

গত ২৫ জুলাই রাতে পর রাজধানীর কল্যাণপুরের পাঁচ নম্বর সড়কের জাহাজ ব্লিডিংয়ের ৬ তলায় 'জঙ্গি আস্তানায়' পুলিশ অভিযান চালায়। এ সময় তাদের ওপর গ্রেনেড হামলা করে জঙ্গিরা। ভোর ৫টার দিকে সোয়াতের নেতৃত্বে ওই বাসায় যৌথ অভিযান চালায় পুলিশ ও র্যা বের যৌথ বাহিনী। এতে ঘটনাস্থলেই নিহত হন ৯ জঙ্গি। ওইদিন বিকেলে মরদেহ নেয়া হয় ঢাকা মেডিকেল কলেজে। ২৭ জুলাই ময়নাতদন্ত করেন চিকিৎসকরা।

গত রোববার আদালতে আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নিহত ৯ জঙ্গির ডিএনএ পরীক্ষার অনুমতি চাওয়া হয়— আদালত নিহতদের ডিএনএ পরীক্ষার জন্য অনুমতি দিয়েছে।

তবে ময়নাতদন্তকারীদের হাতে এখনো আদালতের নির্দেশ পৌঁছায়নি।

ঢামেকের চিকিৎসকরা বলেন, আদালতের আদেশ হাতে পেলেই ডিএনএ পরীক্ষার জন্য নমুনা পাঠানো হবে।

এদিকে, গুলশানে ১ জুলাই ভোরে প্যারা কামান্ডো আভিযানে নিহত ৫ জঙ্গির কেমিকেল টেস্ট রিপোর্ট খুব শিগগিরই পাওয়া যাবে বলে জানান সোহেল মাহমুদ।

তিনি বলেন, টেস্ট রিপোর্ট হাতে পাওয়ার পর জানা যাবে তারা শক্তিবর্ধক কোনো ড্রাগ নিয়েছিলেন কি না।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ