রাজধানীর হাজারীবাগ থেকে আল আনসার নামের নতুন জঙ্গি সংগঠনের প্রধান সমন্বয়কারী মো. রশিদউল আলমসহ পাঁচজনকে আটক করেছে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব)।
র্যা ব-২-এর কমান্ডিং অফিসার লে. কর্নেল মহিউদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
র্যা বের দাবি, এই নতুন জঙ্গি সংগঠনের নাম আল আনসার।
র্যা বের অভিযানে সংগঠনটির প্রধান সমন্বয়কারী মাওলানা মো. রাশেদুল আলমসহ পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে বিপুলসংখ্যক জিহাদি বই ও প্রশিক্ষণসামগ্রী উদ্ধার করা হয়েছে।
এদিকে, সন্ত্রাস ও জঙ্গিবিরোধী অভিযানে হাজারীবাগ থানার একটি এলাকায় পুলিশ তল্লাশি (ব্লক রেইড) চালিয়ে শিবিরের ১৪ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার হাজারীবাগ ট্যানারি মোড় এলাকায় রাত ৯টা থেকে রাত ৩টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলিমুজ্জামান বলেন, রাজধানীর হাজারীবাগ ট্যানারি মোড় এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে রাত ৩টার দিকে শিবিরের ১৪ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বেশ কিছু জিহাদী বই, লিফলেট ও চাঁদা আদায়ের রশিদ জব্দ করা হয়।
তিনি আরো বলেন, বিশেষ নির্দেশনায় প্রতি রাতেই বিভিন্ন এলাকায় পুলিশের তল্লাশি (ব্লক রেইড) অভিযান চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় হাজারীবাগ থেকে ১৪ জন শিবিরকর্মীকে আটক করা হয়।