অপরাধ

নজরুল জেএমবির সদস্য: পুলিশ কমিশনার

জেএমবি
জেএমবি

কথিত বন্দুকযুদ্ধে নিহত জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ-জেএমবির সদস্য নজরুল ইসলাম ওরফে হাসান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজাউল হত্যাসহ ১১টি হত্যার ঘটনায় সরাসরি জড়িত বলে জানিয়েছেন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম।

বুধবার দুপুরে নগরীর উপশহর এলাকায় ভাড়াটেদের মাঝে তথ্য ফরম বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

পুলিশের এ কর্মকর্তা বলেন, এছাড়া আরো দুটি হত্যাকাণ্ড ঘটানোর চেষ্টা করে হাসান ও তার সহযোগীরা।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক এএফএম রেজাউল করিম হত্যামামলার দুই পলাতক আসামিকে ধরিয়ে দিতে এক লাখ টাকা করে পুরস্কার ঘোষণা করে গত ২৯ জুলাই পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজশাহী মহানগর পুলিশ। পুরস্কার ঘোষিত দুইজনের মধ্যে একজন এই নজরুল ইসলাম। তার বাড়ি পঞ্চগর জেলার দেবীগঞ্জ উপজেলার সোনারহার গ্রামে। তার পিতার নাম আব্দুল্লাহ মিয়া।

পুলিশ জানায়, রেজাউল করিম হত্যা মামলায় গ্রেপ্তার আসামি মাসকাওয়াত হাসান সাকিব ওরফে আব্দুল্লাহ আদালতে ১৬৪ ধারায় দেয়া জবানবন্দিতে হত্যাকাণ্ডের সঙ্গে নজরুলের সম্পৃক্ত থাকার কথা উল্লেখ করেছেন।

রাজশাহী মহানগর পুলিশের সহকারী কমিশনার ও মুখপাত্র ইফতে খায়ের আলমের বলেন, সোমবার রাত ৩টার দিকে মহানগর ডিবির একটি দল আশরাফের মোড় এলাকায় অভিযান চালাতে যায়। এ সময় পুলিশকে লক্ষ্য করে সন্ত্রাসীরা ককটেল নিক্ষেপ করে ও গুলি ছোড়ে। ডিবি সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। পরে সন্ত্রাসীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাতনামা ওই যুবককে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও বিস্ফোরিত ককটেলের আলামত উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে পরিবারের সদস্যরা তার মরদেহ সনাক্ত করে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ