বিদেশে পালিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার সিলেটের বেসরকারি লিডিং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর সদস্য মাহবুব ইকবাল মুন্না'র ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
বুধবার দুপুরে সিলেট মুখ্য মহানগর হাকিম-১ এর বিচারক সাইফুজ্জামান হিরো এ আদেশ দেন।
এর আগে, মুন্নাকে আদালতে হাজির করে পুলিশ ১০ দিনের রিমান্ডের আবেদন জানায়। পরে আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে।
৩১ জুলাই রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বিদেশে পালিয়ে যাওয়ার সময় মুন্নাকে আটক করে পুলিশ।
এর আগে, ২০১১ সালে হিযবুত তাহরীরের লিফলেট বিতরণের সময় তাকে আটক করা হয়েছিল। পরে জামিনে মুক্তি পায় সে। মুন্না লিডিং বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্র।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: