নাশকতা প্রতিরোধে দেশের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ১৪ জামাত-শিবিরকর্মীসহ ১৪০ জনকে আটক করেছে পুলিশ।
বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত যশোরের বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ।
এসময় জেলার ৮ উপজেলা থেকে ৫৭ জনকে আটক করা হয়। এদের মধ্যে বিএনপি জামাতের ৩ কর্মী রয়েছেন। তাদের বিরুদ্ধে নাশকতা সৃষ্টির অভিযোগ রয়েছে। বাকিরা বিভিন্ন মামলার আসামি।
এদিকে, রাতভর অভিযান চালিয়ে দিনাজপুর থেকে ৪২ জনকে আটক করে পুলিশ। এদের মধ্যে একজন জামাতের কর্মী রয়েছেন।
পুলিশের বিশেষ অভিযানে ঝিনাইদহের বিভিন্ন স্থান থেকে জামাত-শিবিরের ১০ নেতা-কর্মীসহ ৪১ জনকে আটক করা হয়েছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: