আইন-শৃঙ্খলা বাহিনীর মঙ্গলবার প্রকাশিত নিখোঁজদের তালিকায় রয়েছে গাজীপুরের শ্রীপুর উপজেলার পশ্চিম কেওয়া খন্ড এলাকার রিদুয়ান ইসলাম তুহিন। আকস্মিকভাবে গত বছর ১ ফেব্রুয়ারি সকালে রাজধানীর কাঁঠাল বাগানের বাসা থেকে নিখোঁজ হন তিনি।
পরে ৫ ফেব্রুয়ারি কলাবাগান থানায় জিডি করেন তার ভাই তৌছিফ ইসলাম তানিম।
তুহিনের পরিবারের সদস্যদের থেকে জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে পড়াশুনা শেষ করে একটি বেসরকারি কোম্পানিতে কাজ করছিলেন তিনি। নিখোঁজ হওয়ার আগে পড়াশোনার জন্য মালয়েশিয়ায় যেতে চেয়েছিলেন তিনি। এছাড়াও তার আচরণেও কিছুটা পরিবর্তন ছিলো।
গত বছর ফেব্রুয়ারিতে নিখোঁজ হন তুহিন। নিখোঁজের পর থেকে তুহিনের মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। তার মা জানান, এর আগে মালয়েশিয়াতে পড়তে যাওয়ার জন্য টাকা চেয়েছিলেন তুহিন।
রিদুয়ান ইসলাম তুহিনের নিখোঁজের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, ২০০৫ সালের ২৯ নভেম্বর গাজীপুরের আইজীবী সমিতির কার্যালয়ে বোমা হামলা করে জামায়াতুল মুজাহেদিন বাংলাদেশ (জেএমবি)। এমামলার প্রধান আসামী নিখোঁজ হেদায়েতউল্লাহর বড় ভাই এনায়েত উল্লাহ। ওই বোমা হামলার ঘটনার পরপরই নিখোঁজ হয়ে যায় হেদায়েতউল্লা।